Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের গড়িমসি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:32 pm, Monday, 20 May 2024
  • 127 বার পড়া হয়েছে

ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের গড়িমসি।।

পাবনা প্রতিনিধি।।
ডিবি পরিচয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর মসজিদ মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া ৭০ হাজার টাকা উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ। ঘটনার এক মাস পরেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হলেও কোন আসামিকে গ্র্রেফতার করতে পারেনি পুলিশ। 
ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পাবনার ইভা প্রাইভেট কোম্পানির একটি সিএনজি চালিত অটোরিক্সা কুষ্টিয়া থেকে লুব্রিকেন্ট বাজারজাত করে পাবনায় ফেরার পথে ঈশ্বরদীর সাহাপুর মসজিদ মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৪ ছিনতাইকারী একটি সাদা মাইক্রোবাস নিয়ে সিএনজির গতিরোধ করে। 
সিএনজিতে বসে থাকা ইভা প্রাইভেট কোম্পানির ম্যানেজার মো: জাহিদ এমরানকে ডিবি পরিচয়ে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে মাইক্রোবাসের সিটের নিচে আটকে রাখে। এ সময় ম্যানেজারের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 
অপরদিকে দুই ছিনতাইকারী সিএনজি চালক মো: জাহাঙ্গীর আলমকে বেধরক মারপিট করে ছলিমপুরের একটু দূরে নিয়ে সিএনজি চালকের মোবাইল থেকে ইভা প্রাইভেট কোম্পানির মালিক মো: ইয়ার উদ্দিনের সাথে যোগাযোগ করে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে সিএনজি চালক মো: জাহাঙ্গীরকে ছেড়ে দেয় এবং ম্যানেজারকে দাশুড়িয়া-রূপপুর মহাসড়কের পাশে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। 
এঘটনায় গত ১৩ই এপ্রিল ঈশ্বরদী থানায় অভিযোগ দাখিল করেন ইভা প্রাইভেট কোম্পানির ম্যানেজার মো: জাহিদ এমরান। অভিযোগ দাখিলের পরপরই ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো: রফিকুল ইসলাম বিষয়টি অধিক তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে রূপপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কান্তি কুমার মোদককে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেন এসআই কান্তি কুমার মোদক।   
তদন্তের শুরুতেই এসআই কান্তি কুমার মোদক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঈশ্বরদীর জগন্নাতপুর এলাকার যে বিকাশের দোকান থেকে ছিনতাইকারীরা টাকা উত্তোলন করে সেই দোকান খুঁজে বের করে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হন। 
কিন্তু রহস্যজনক কারনে এসআই কান্তি কুমার মোদক মূল অভিযুক্তদের গ্রেফতার না করে জগন্নাতপুরের জিহাদ নামে এক পলিটেকনিক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে ৮ ঘন্টা পুলিশ ফাঁড়িতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। 
এ বিষয়ে জানতে এসআই কান্তি কুমার মোদককে ফোন করলে তিনি বলেন, যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকা তার পুলিশ ফাঁড়ির এলাকার বাইরে- ফলে তিনি আসামি ধরতে পারছেননা। তদন্তের এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কেন আটক করা সম্ভব হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে এসআই কান্তি কুমার মোদক বলেন- আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অচিরেই তাদের গ্রেফতার করা হবে।
এ বিষয়ে জানতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
এদিকে এ রিপোর্ট লেখার সময় ঘটনার এক মাস দশ দিন পেরিয়ে গেলেও ছিনতাই কাজে ব্যবহৃত প্রশাসনের হ্যান্ডকাফ উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের গড়িমসি।।

আপডেট সময় : 02:49:32 pm, Monday, 20 May 2024