
নিউজ ডেস্ক,
মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মনে করেন, উন্নত ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করা সম্ভব। তিনি বলেছেন, ভিসার মতো আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর পেমেন্ট প্রতিষ্ঠান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (১০ মার্চ) তেজগাঁওয়ে অবস্থিত আড়ং শোরুম পরিদর্শনের পর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, এখানে ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা যায়, যা তার কাছে খুবই সন্তোষজনক অভিজ্ঞতা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং প্রযুক্তিনির্ভর কেনাকাটার পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে।

























