
জসীমউদ্দীন ইতি।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ -১৫- নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন।
সোমবার -০৯ সেপ্টেম্বর- ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা হলেন- জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- ফিরোজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন। মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও -৫০ বিজিবি- ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এমন একটি ঘটনা ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

























