Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন ‘আমার দেশ’ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি

  • Reporter Name
  • আপডেট সময় : 11:32:35 am, Tuesday, 11 February 2025
  • 105 বার পড়া হয়েছে

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন 'আমার দেশ' পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ট্র্যাব – কর্তৃক আয়োজিত ২৬ তম ট্র্যাব এওয়ার্ড এ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সাংবাদিক ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ভূষিত হয়েছেন।

গতকাল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিকেশন অব বাংলাদেশ -কব- এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনু।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ট্র্যাব- এর মুখপাত্র ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ।

তিনি বলেন, “আজ আমাদের সংগঠন বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের সম্মানিত করছে। আমাদের অনুষ্ঠান সফল করার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মোঃ গোলাম ফারুক মজনু’ এর। তার প্রতি কৃতজ্ঞতা। এছাড়াও যারা আমাদের দাওয়াত গ্রহন করে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই অভিবাদন। মনোনীত করার ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখেছি। যোগ্য মানুষদের সম্মান জানানোটা আমাদের দায়িত্ব। 

২৬ তম ট্র্যাব এওয়ার্ড গ্রহনের পর জাহিদুল করিম কচি বলেন, “প্রতিটা এওয়ার্ড ই সম্মান ও গৌরবের। সম্মাননা কাজের অগ্রগতি বৃদ্ধিতে সহায়তা করে। ৩০ বছর ধরে গণমাধ্যম উন্নয়নে কাজ করে যাচ্ছে ট্র্যাব। তারই ধারাবাহিকতায় ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ তারা আয়োজন করে ট্র্যাব এওয়ার্ড এর। ২৬ তম ট্র্যাব এওয়ার্ড পেয়ে সত্যি ই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই সংগঠনের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ’কে। নিরপেক্ষতা বজায় রেখে যোগ্য মানুষগুলোকে বেছে নেয়ার পেছনে তার নিরলস পরিশ্রম প্রশংসার দাবিদার। “
উক্ত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ড.সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে- সাংগঠনিক সম্পাদক মো. এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ- সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি -বাচসাস- সভাপতি কামরুল হাসান দর্পণ, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমসহ দেশের শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং শোবিজ জগতের বিশিষ্ট তারকারা উপস্থিত ছিলেন।

জাহিদুল করিম কচি বিগত ১৭ বছর ধরে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। কয়েক দফায় চাকরী হারিয়েছেন। এরপরও তিনি আপোষ করেননি পরাজিত শক্তির সাথে। সত্য ও ন্যায়ের পথে লড়াই করে গেছেন নিরলসভাবে, ভয়ভীতি উপেক্ষা করে। তিনি ছিলেন তৎকালীন সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসের বাতিঘর। বর্তমানে বিচক্ষণতার সাথে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন ‘আমার দেশ’ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি

আপডেট সময় : 11:32:35 am, Tuesday, 11 February 2025