জাহিদুল ইসলাম
০২ মার্চ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের মিড টার্ম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিস বোর্ডে পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময়সূচী পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে ১ম ৩য় ৫ম ও ৭ম পর্বের।
ইনস্টিটিউটের কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের যথাসময়ে হলে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। এছাড়া, পরীক্ষার সময় কোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে জানানো হয়েছে।

























