Dhaka , Friday, 6 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

টাকার বিনিময়ে পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:20 am, Saturday, 2 December 2023
  • 219 বার পড়া হয়েছে

টাকার বিনিময়ে পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে নাশকতার উদ্দেশ্যে টাকার বিনিময়ে জংসন স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দিয়েছিলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। 
আর এ ঘটনার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর আপন দুই ভাই জড়িত।
ঘটনার পর পুলিশের অভিযানে আটক বিএনপি কর্মী সুমন হোসেন -৩২- ঘটনার সত্যতা স্বীকার করে এমন তথ্য জানিয়েছে পুলিশকে। আগুন দিতে গিয়ে দগ্ধ হয়েছিলেন সুমন। বৃহস্পতিবার বিকেলে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
এর আগে গেল বুধবার বিকেলে ঈশ্বরদীর ফতে মোহম্মদপুর রেলওয়ে হাসপাতালের সামনে থেকে বিএনপি কর্মী সুমনকে আটক করে পুলিশ। আটক সুমন ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর গার্লস স্কুল মহল্লার তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন গত ২৭ নভেম্বর রাতে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঈশ্বরদী রেল জংশন এলাকার ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা -সিক্স ডাউন- ট্রেনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশের একাধিক দল।
এ সময় ট্রেনে আগুন দিতে গিয়ে দগ্ধ সুমন বাসা থেকে ওষুধ কিনতে আসলে সেই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত সুমনের দেয়া তথ্য সূত্রে ট্রেনে আগুন দেয়ার রহস্য বেরিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সুমন।
পুলিশ সুপার বলেন অর্থের বিনিময়ে ট্রেনে আগুন দিতে নির্দেশ দিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকারিয়া পিন্টুর আপন দুই ভাই। তারা হলেন ঈশ্বরদী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান ও পৌর যুব দলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।
এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তারা হলেন ঈশ্বরদী পৌর সদরের শৈলপাড়া এলাকার আবুল কালামের ছেলে পৌর যুবদলের সাধারন সম্পাদক শাহীন হোসেন একই এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে পৌর যুবদলের সদস্য রুবেল হোসেন
মকলেছ হোসেনের ছেলে মামুন হোসেন ও রহিমপুর এলাকার রাসেল হোসেন। এসব আসামীসহ পরিকল্পনাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আটক সুমনকে আইনগত প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন দুস্কৃতিকারীরা যাতে পুনরায় ট্রেনে আগুন দিতে না পারে সেজন্য ঈশ্বরদী রেল জংশন এলাকায় অতিরিক্ত আলোর ব্যবস্থা সিসিটিভি স্থাপন সাদা ও পোষাকী পুলিশসহ আনসার সদস্য বৃদ্ধি করা হয়েছে। একইসাথে পুরো জংশন এলাকাকে নিরাপত্তার মধ্যে আনার জন্য চারপাশে কাটাতার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

টাকার বিনিময়ে পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন।।

আপডেট সময় : 04:33:20 am, Saturday, 2 December 2023