Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

ঝালকাঠিতে স্কুলের জমি দখল করে ভবন নির্মাণ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:56:32 pm, Wednesday, 15 June 2022
  • 184 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে স্কুলের জমি দখল করে ভবন নির্মাণ

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরে জোর পূর্বক স্কুলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১০০ নং মধ্য রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন ও অবিভাবকদের দাবি, অজ্ঞাত কারনে স্কুলকর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসন সরকারি জমি রক্ষায় কোন ব্যবস্থা নেয়নি। এবিষয়ে প্রধান শিক্ষকের দাবী, বিষয়টি স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পাওয়া যায়নি।

স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এবং জমির কাগজপত্র দেখে জানা গেছে, স্থানীয় মৃত এনাচ আলী হাওলাদারের ছেলে আব্দুল আজিজ হাওলাদার ১৯৯১ সালের ২৭ আগস্ট ঐ স্কুলের অনুকুলে ৩৩ শতক জমি রেজিষ্ট্রি করে দেয়। যার ১৬৭২ নং খতিয়ানের ৫৪৯৯ নং দাগে ১৬ শতাংশ ও ১৬৯ নং খতিয়ানের ৫৫১২ ও ৫৪১৩ নং দাগে ১৭ শতাংশ। স্কুলের বর্তমান ভবন ১৬৭২ নং খতিয়ানের ৫৪৯৯ দাগের ১৬ শতাংশে অবস্থিত। হঠাৎ করে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকার মেনাজ উদ্দিনের ছেলে ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জামাল তালুকদারের আত্মীয় মো. আবু হানিফ ১৬৯ নং খতিয়ানের ৫৫১২ ও ৫৪১৩ দাগে সরকারি স্কুলের লাগনো সাইনর্বোড মাটিতে ফেলে দিয়ে তার নিজের নামের সাইনর্বোড লাগিয়ে দিয়ে জমি দখলে নেয়। পরে ঐ জমিতে থাকা স্কুলের গাছপালা কেটে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে আবু হানিফ। স্কুলকর্তৃপক্ষ বিষটি স্থানীয় প্রশাসনে লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

এবিষয়ে জমির বর্তমান দখলদার মো. আবু হানিফ জানায়, তিনি তার বোনের কাছ থেকে ২০০৫ সালে এই ১১ শতাংশ জমি ক্রয় করেছে। এটা স্কুলের জমি তা সে জানেনা।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জামাল হোসেন তালুকদার জানান, স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষককে নিয়ে স্থানীয় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। এসিল্যান্ড ও এক প্রভাবশালী নেতা প্রধান শিক্ষকে ডেকে কি বলেছে জানিনা, এখন দেখি সে পিছু হাটে।

স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান খান জানান, আবু হানিফ স্কুলের জমিতে জোর করে ভবন নির্মাণের কাজ শুরু করলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেনের কাছে লিখিত অভিযোগ দেই। নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নেয়ার জন্য লিখে দিলেও সে স্কুলের পক্ষে কোন কাগজপত্র না দেখেই আমাকে ঐ জায়গায় যেতে নিষেধ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান জানান, ঐ স্কুলের প্রধান শিক্ষককে এসিল্যান্ডের কাছে পাঠিয়েছিলাম, এসিল্যান্ড জানিয়েছে জমি স্কুলের না।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল মুঠোফোনে বলেন, কোন স্কুলের বিষয়ে তা আমার খেয়াল আসছে না। যদি কোন অভিযোগ থাকে তাহলে খুঁজে দেখতে হবে বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি আর ফোনটি রিসিভ করেননি।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

ঝালকাঠিতে স্কুলের জমি দখল করে ভবন নির্মাণ

আপডেট সময় : 06:56:32 pm, Wednesday, 15 June 2022