তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মা-ছেলে আ.লীগের দলীয় মনোনয়ন পত্র গত মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আ.লীগের প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়,কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃতিসন্তান মরহুম আবদুল হাকিম মাষ্টারের সহধর্মিণী মোসামৎ খাদিজা আক্তার কুমিল্লা-১ ও তার ছেলে খন্দকার শফিউল আজম পলিন ঢাকা-১৪ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মোসামৎ খাদিজা আক্তার।অপরদিকে তাঁর ছেলে খন্দকার শফিউল আজম পলিন ঢাকা-১৪ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসামৎ খাদিজা আক্তার চাকুরি করাকালীল সময়ে বিএনপি-জামাত জোটের ষড়যন্ত্রের শিকার হয়ে বার বার বদলী ও হয়রানি শিকার হতে হয়েছে।
এবং বিভাগীয় মামলার শিকারও হয়েছেন তিনি শুধু মাত্র তার দুই ছেলেসহ পুরো পরিবার আ.লীগের রাজনীতির করার কারণে।তাঁর দুই ছেলে বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের হামলা- মামলা ও নির্যাতনের শিকার হয়ে ঠিক মতো ঘর-বাড়িতে থাকতে পারেন নাই।তারপরও তারা দলের হাল ছেড়ে দেননি।তাদের পুরো পরিবারই আ.লীগের রাজনীতিতে বিশ্বাসী।এই পরিবারটি দলের দুঃসময়ে অনেক ক্ষয়-ক্ষতির শিকার হয়েও আ.লীগের জন্যই মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
























