Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা

জাজিরায় এসিল্যান্ডের ভিডিও বার্তায় দুই সাংবাদিকের মানহানির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:15 pm, Wednesday, 22 October 2025
  • 282 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের বিরুদ্ধে ভিডিও বার্তায় দুই সাংবাদিকেরা বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ বুধবার (২২ অক্টোবর) জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান ও সহসভাপতি মুহাম্মদ বরকত উল্লাহ পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগীয় কমিশনার (ঢাকা) ও জেলা প্রশাসকের (শরীয়তপুর) কাছে।

পলাশ খান দৈনিক সংবাদের শরীয়তপুর প্রতিনিধি ও মুহাম্মদ বরকত উল্লাহ দৈনিক মানবকণ্ঠের জাজিরা উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

অভিযোগপত্রে জানা যায়, সম্প্রতি এক শিক্ষকের ঘুষ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর মেহেদী হাসান একটি ভিডিও বার্তায় দাবি করেন, সাংবাদিক বরকত উল্লাহ ও পলাশ খান তার কাছ থেকে বিভিন্ন সময় আর্থিক ও অনৈতিক সুবিধা দাবি করেছিলেন। কিন্তু তিনি এতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই দুই সাংবাদিক তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় এমন বক্তব্যে ক্ষুব্ধ দুই সাংবাদিক অভিযোগ করেন, ভূমি কর্মকর্তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তাদের ব্যক্তিগত ও সামাজিক মানহানি হয়েছে।

বরকত উল্লাহ অভিযোগপত্রে উল্লেখ করেন, “মেহেদী হাসানের উক্ত বক্তব্যের কোনো সত্যতা নেই। উল্টো আমার কাছে বিষয়টি প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংরক্ষিত রয়েছে।”

অন্যদিকে প্রেসক্লাব সভাপতি মো. পলাশ খান বলেন, “ভূমি কর্মকর্তার ভিডিও বার্তাটি বিভ্রান্তিকর এবং মানহানিকর। এর মাধ্যমে প্রশাসনের একজন কর্মকর্তা পেশাগতভাবে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেছেন।”

দুই সাংবাদিকই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জাজিরা উপজেলা সহকারী কমিশনার মো. মেহেদী হাসান বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু বলিনি; আমি শুধু সত্যটা তুলে ধরেছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ 

জাজিরায় এসিল্যান্ডের ভিডিও বার্তায় দুই সাংবাদিকের মানহানির অভিযোগ

আপডেট সময় : 07:58:15 pm, Wednesday, 22 October 2025