Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:19:06 pm, Thursday, 28 December 2023
  • 138 বার পড়া হয়েছে

জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত।।

শরীয়তপুর।।

শরীয়তপুর-২ -নড়িয়া-সখিপুর-আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, এদেশের জনগণ অধির আগ্রহে আগামী ৭ জানুয়ারীর জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমান করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। তা দেখেই বলা যায়, জনগন উন্নয়নের পক্ষে রায় দেবার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না।

আজ-বৃহস্পতিবার- শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ঘরিষার, চামটা, কেদারপুর ও ভূমখাড়া ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতিক। নৌকায় ভোট দিলেই পদ্মা সেতু হয়, মেট্রোরেল হয়, বড় বড় মেঘাপ্রকল্প বাস্তবায়ন হয়। মোট কথা নৌকা মানেই জনগনের ভাগ্যের পরিবর্তন।তাই জনগন আবারো নৌকাকেই ক্ষমতায় দেখতে চায়।  এজন্য আগামী ৭ ই জানুয়ারীর নির্বাচনে নৌকাকর ভোট দিয়ে বিজয়ী করতে হবে ।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করছে বিশ্বাসঘাতকেরা। গুজব ছড়াচ্ছে, অপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দিবেন না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করি। ২০১৮ সালের আগ পর্যন্ত জনপ্রতিনিধি না হয়েও জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে এই জনপদের মানুষের পাশে ছিলাম। ২০১৮ সালে আপনাদের ভোটে এমপি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে প্রথমেই নড়িয়া ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। পদ্মাপাড়ে বেড়িবাঁধ হয়েছে। সেখানে পর্যটন কেন্দ্র হয়েছে। জমির দামও বেড়েছে। আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এছাড়াও সখিপুর, চরআত্রা-নড়িয়া-জাজিরা-শরীয়তপুরে বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, স্টেডিয়াম, ভাষাসৈনিক গোলাম মাওলা উড়াল সেতুর কাজও এগিয়ে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত সহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।
সুতরাং নৌকার বিজয় সুনিশ্চিত। এই জনপদের মাটি নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় হবেই।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের  কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইতালী আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, ঘরিষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ডিঙ্গামানিক ইউপির সাবেক  চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীরমালত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত।।

আপডেট সময় : 12:19:06 pm, Thursday, 28 December 2023