Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের: লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম

চতুর্দিক থেকে আভদিভকা দখলে রাশিয়ার – হামলা জোরদার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:53 pm, Tuesday, 28 November 2023
  • 222 বার পড়া হয়েছে

চতুর্দিক থেকে আভদিভকা দখলে রাশিয়ার - হামলা জোরদার।।

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলে সামরিক অভিযান আরও জোরদার করেছে রুশ বাহিনী। শহরটিকে ঘিরে ফেলে চারদিক থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। সোমবার ঊর্ধ্বতন ইউক্রেন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।

আভদিভকা সেনাবাহিনীর প্রধান ভিতালি বারাবাস বলছেন, গত সপ্তাহের প্রতিবেদনের ভিত্তিতে বলা যায়, রুশ সেনাদের প্রতিহত করতে সক্রিয় আছে ইউক্রেনের সেনারা। এসপ্রেসো টিভিকে দেওয়া বার্তায় তিনি বলেন, আভদিভকার পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। হামলার তীব্রতাও দিন দিন বাড়ছে।

সেনাবাহিনীর প্রধান বলছেন, রাশিয়া নতুন নতুন সেক্টর খুলে আক্রমণ শুরু করছে। বিশেষ করে দোনেৎস্কের দিকে এবং শিল্প এলাকায় রুশ সেনারা অগ্রসর হচ্ছে। ২১ মাসের যুদ্ধের পর আভদিভকায় কোনও ভবনই আর অক্ষত নেই। যেখানে আগে ৩২ হাজারের মতো মানুষ বসবাস করতো সেখানে এখন ১৫শ’র কম মানুষের বসবাস। বেশিরভাগ হামলা শিল্পাঞ্চলকে উদ্দেশ করে চালানো হচ্ছে।

এদিকে, ইউক্রেন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সরকারি হিসেবে সে কথা উল্লেখ করা হয়নি বললেই চলে।

অন্যদিকে রাশিয়া বলছে, রুশ সেনারা ইউক্রেনের শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণকে আরও সুরক্ষিত করছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ শুরু করলে ইউক্রেন জুনে পাল্টা হামলা চালায়। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের সামান্য কিছু অংশ তারা দখল করে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা স্বীকার করলেও যুদ্ধ যে অচলাবস্থা তৈরি রয়েছে এই বিষয়ে পরামর্শ নিতে নারাজ তিনি।

ইউক্রেনে আরও তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা কাদিরভেরইউক্রেনে আরও তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা কাদিরভের
ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় বলছেন, শীতকালীন আবহাওয়া এবং তীব্র বাতাস দুই পক্ষের ড্রোন ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে। তিনি বলেন, রুশ বাহিনী আভদিভকা ও মারইঙ্কা শহরের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। তিনি আরও বলেন, তারা লড়াই করছেন এবং এই আবহাওয়াও লড়াই চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

চতুর্দিক থেকে আভদিভকা দখলে রাশিয়ার – হামলা জোরদার।।

আপডেট সময় : 01:11:53 pm, Tuesday, 28 November 2023