Dhaka , Sunday, 22 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম পলিটেকনিক্যালে হামলা জড়িত শিবির ও সমন্বয়ক-অভিযোগ ভুক্তভোগী একাংশের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:41:47 pm, Friday, 22 November 2024
  • 137 বার পড়া হয়েছে

চট্টগ্রাম পলিটেকনিক্যালে হামলা জড়িত শিবির ও সমন্বয়ক-অভিযোগ ভুক্তভোগী একাংশের।।

এনামুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

বৃহস্পতিবার -২১ নভেম্বর- বিকাল ৩টার দিকে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে ছাত্রাবাসে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ইনস্টিটিউটির ছাত্রসহ অন্তত দশজন।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়- ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের সমন্বয়কসহ উল্লেখযোগ্য আরও অনেকে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়- ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ১০ নভেম্বর কলেজ প্রশাসন হলে আসন বরাদ্দ দেওয়ার নোটিশ দেয়। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। ১৮ নভেম্বর ফলাফল প্রকাশ হলে ১৯ ও ২০ নভেম্বর হলে ওঠে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ সিট বরাদ্দ নিয়ে অনিয়মের প্রতিবাদ করে। ভুক্তভোগী শিক্ষার্থীদের একাংশের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানটির হোস্টেল দখলের চেষ্টা করছে। তাদের দাবি চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ থেকে শিবির কর্মীদের পলিটেকনিকে নিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

হামলায় আহত ভুক্তভোগী শিক্ষার্থীদের একাংশ ইনস্টিটিউটটিতে হোস্টেলের সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে গণমাধ্যমকে বলেন- আমরা ৩:৫০ পেয়েও হোস্টেলে সিট পাচ্ছি না কিন্তু শিবির করে এমন ছেলে কম রেজাল্টেও সিট পাচ্ছে। হোস্টেলের জন্য সিট বরাদ্দের ফরম এমন ভাবে বিতরণ করা হচ্ছে যে প্রত্যেকটি ফরম পাচ্ছে কেবল শিবিরের ছেলেরা কিন্তু আমাদের একটা ছেলেও ফরম পায়নি। ফরম কেন পায়নি এই দাবি নিয়ে যখন আমরা ও আমাদের অভিভাবক স্যারদের সাথে কথা বলছে তখন তারা আমাদের বিরুদ্ধে নানা রকম পায়তারা করে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তারা বলেন- ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়ে চট্টগ্রাম কলেজের ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের সমন্বয়ক কেন আসছে? যেখানে কেন্দ্র থেকে এইখানে কোন সমন্বয়ক দেয়নি। তারা সমন্বয়কদের বেশ ধরে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ক্যাম্পাসে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। আমরা এই নেক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় তাদের উপর ইট পাটকেল নিক্ষেপসহ ধারালো অস্ত্র ছুরি ব্যবহার করে হামলা করা হয়েছিল। এ সময় ছাত্রদল হামলাকারীদের প্রতিহত করে ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বলে জানান ঘটনায় আহত শিক্ষার্থীদের একাংশ। 

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব  শরীফুল ইসলাম তুহিন বলেন, “চট্টগ্রাম কলেজের স্ট্যাইলে অন্যায়ভাবে শিবির পলিটেকনিক্যালেও হল দখলের চেষ্টা করছে। তারা ছাত্রলীগের মত হেলমেট পড়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। খবর পেয়ে আমরা গিয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের আড়ালে তারা এসব করছে। অথচ ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর অধিকার আছে। সব সংগঠনের রাজনীতি করার অধিকার আছে। তারা সেটা মানতে চায়না।”

সংঘর্ষ চলাকালে ছাত্রশিবির বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সমন্বয়কদের নিয়ে এসেছিল বলে জানান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এই সদস্য সচিব। তাদেরকে বহিরাগত বলে উল্লেখ করে তিনি বলেন- চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সমন্বয়কদের পলিটেকনিক্যাল কাজ কী? তারা কী ওই ক্যাম্পাসের ছাত্র নাকি?

হামলার বিষয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সম্পৃক্ততা অস্বীকার করে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির উত্তরের প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশ গণমাধ্যমকে বলেন- সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে হামলার কোনো প্রশ্নই ওঠে না। পলিটেকনিক্যালে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার -ডিসি- ফয়সাল আহমেদ গণমাধ্যমকে জানান- আবাসিক হলের সিট বরাদ্দের পর হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ঘটনার বিষয় জানার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াসিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বর্তমানে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউটটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিদ্যাপীঠটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

চট্টগ্রাম পলিটেকনিক্যালে হামলা জড়িত শিবির ও সমন্বয়ক-অভিযোগ ভুক্তভোগী একাংশের।।

আপডেট সময় : 03:41:47 pm, Friday, 22 November 2024