
সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার আমজুর হাট এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে একটি টয়োটা পিকআপের সংঘর্ষ হয়েছে।
সোমবার -১০ ফেব্রুয়ারি- রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষে কয়েকজন আহত হন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়, তবে সাদা রঙের টয়োটা পিকআপটি ঘটনাস্থলেই পড়ে ছিল। খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং পিকআপটি সরিয়ে নেয়। ফলে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























