Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

চট্টগ্রামে কোতোয়ালী এলাকায় নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই, আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:08 pm, Sunday, 20 April 2025
  • 144 বার পড়া হয়েছে

চট্টগ্রামে কোতোয়ালী এলাকায় নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই, আটক ২

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারীঘাট এলাকায় সিএনজি অটোরিক্সায় প্রতারক চক্রের কবলে পড়েছে রমা রানী শীল নামে এক মহিলা। প্রতারক চক্রের সদস্যরা নকল স্বর্ণের বার দেখিয়ে ঐ মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল। এসময় ঐ মহিলার আর্ত চিৎকারে আশপাশের কয়েকজন ম্যাক্সিমা গাড়ি চালক ও যাত্রীরা এগিয়ে এসে ধাওয়া করে মহিলা প্রতারক জেসমিন আক্তার (৩৫), প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ (চট্টমেট্টো-থ ১৩-৭৯৩৭) চালক মো: আনোয়ার হোসেন (৪২) কে আটক করে পুলিশে দিয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্য নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। ১৯ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা বর্তমানে কোতোয়ালী থানায় রয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের শীল পাড়া নিবাসী মৃত পোপন শীলের স্ত্রী রমা রানী শীল সকালে শহরে আসার জন্য বাসে উঠে হযরত শাহ আমানত সেতু (নতুন ব্রীজ) নেমে যায়। এ সময় একটি সিএনজি অটোরিক্সা চালক জনপ্রতি মাত্র ১০ টাকা ভাড়ায় কোতোয়ালী কোতোয়ালী করে ডাকতে থাকে। রমা রানী শীল সরল বিশ্বাসে ঐ গাড়িতে উঠে। মহিলাসহ প্রতারক চক্রের অন্য দুই সদস্যও এই গাড়িতে উঠে। সিএনজি অটোরিক্সাটি পুরাতন ফিশারী ঘাটের মুখে পৌঁছলে ভ্যানিটি ব্যাগ পড়ে যাওয়ার ভান ধরে মহিলা প্রতারক জেসমিন আকতার গাড়িটি থামাতে বলে। এ সময় সিএনজি অটোরিক্সা চালক মো: আনোয়ার, মহিলা প্রতারক জেসমিন আকতার ও চক্রের অপরাপর সদস্যরা একটি নকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণ বলে যাত্রী রমা রানী শীলকে বিশ্বাস করানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে প্রতারক চক্রের সদস্যরা রমা রানী শীল থেকে কৌশলে স্বর্ণের কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আর্ত চিৎকারে সড়কে চলাচলরত ম্যাকজিমা গাড়ির চালক ও যাত্রীরা ধাওয়া করে মহিলা প্রতারক জেসমিন আক্তার ও প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ চালক মো: আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিলেও চক্রের অন্য সদস্যরা মহিলার কানের দুল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

আটককৃত মহিলা প্রতারক জেসমিন আকতার বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মুন্সী সওদাগর বাড়ির আবুল হাশেমের মেয়ে ও জাহাঙ্গীর আলমের স্ত্রী। নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার আলমগীর সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

চট্টগ্রামে কোতোয়ালী এলাকায় নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই, আটক ২

আপডেট সময় : 07:56:08 pm, Sunday, 20 April 2025