Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ। ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় বরিশালে প্রেরণ ঝালকাঠি: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন, পায়ে ডান্ডাবেড়ি চন্দনাইশে গরু লুটে বাধা দেয়ায় খামারিকে গুলি করে হত্যা, ৩ টি গরু লুট ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা পাইকগাছায় নিসচার উদ্যোগে তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন নিরাপদ পানি নিশ্চিতে পাইকগাছায় উদ্যোক্তাদের সমন্বয় সভা পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ নেত্রকোণার দুর্গাপুরে প্রথমবার সরকারি সফরে আসছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেঘনাঘাটে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান, ৬টি অবৈধ চুনা ভাট্টি উচ্ছেদ বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখের বেশি শিক্ষার্থী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:33:48 pm, Friday, 11 August 2023
  • 286 বার পড়া হয়েছে

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখের বেশি শিক্ষার্থী।।

তৌহিদ বেলাল।।

চট্টগ্রাম থেকে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী।
আগামী ১৭ আগস্ট চট্টগ্রামের ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
এবার এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে। গত বছর ২৬৭টি কলেজের ৯৩ হাজার ৮৮৯ শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। গতবার চেয়ে এবার ৮ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী কম।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৩২ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ২০ হাজার ৭৪৫ জন। মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ১৮ হাজার ৬৭৫ জন, মানবিক থেকে ৪১ হাজার ৯৮৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৩৩ হাজার ২১৯ জন এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন।

বোর্ডের হিসাবে নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৬৭২, ছাত্রী ৩৮ হাজার ৯৪৮। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী ১৩ হাজার ৩২১; ছাত্র ৫ হাজার ৭৭৩ ও ছাত্রী ৭ হাজার ৫৪৮। রাঙামাটিতে ৫ হাজার ৫৪০; ছাত্র ২ হাজার ৬৩২ ও ছাত্রী ২ হাজার ৯০৮। খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮; ছাত্র ৩ হাজার ৪৮৯ ও ছাত্রী ৩ হাজার ৬১৯। এ ছাড়া বান্দরবানে পরীক্ষার্থী ৩ হাজার ৮৭৯; ছাত্র ১ হাজার ৯৬৬ ও ছাত্রী ১ হাজার ৯১৩।

এদিকে, এ বছর এইচএসসিতে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখের বেশি শিক্ষার্থী।।

আপডেট সময় : 02:33:48 pm, Friday, 11 August 2023