Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:00 pm, Sunday, 9 November 2025
  • 147 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

উচ্চ আদালতের রায় অনুযায়ী আগামি সাত দিনের মধ্যে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে পরিবেশবাদী ৭টি সংগঠন ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাতেও কাজ না হলে কর্ণফুলী নদীর উৎসমুখ অচল করে দেয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

রবিবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের চেরাগি পাহাড় চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই ঘোষণা দেন তারা।
পরিবেশকর্মীরা বলেন, চট্টগ্রাম নগরের ৭০ লক্ষ মানুষের একমাত্র সুপেয় পানির উৎস কর্ণফুলী নদীর দুইপাশ দখল করে গড়ে তোলা স্থাপনা ও বসতি উচ্ছেদ করা এখন সরকারের প্রথম কাজ হওয়া উচিৎ। কারণ কর্ণফুলী নদী বাঁচলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাঁচবে, ব্যবসা-বাণিজ্য বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অর্থনীতির হৃদপিণ্ড এই কর্ণফুলী দখলের প্রতিযোগিতায় থাকা ভূমিদস্যুদের উচ্ছেদে এখন আর আইনী বাঁধা নেই। কাজেই উচ্ছেদ অভিযান নিয়ে কোনো ধরনের গড়িমসি করলেই চট্টগ্রামবাসী জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হবে।
বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও ভোরের আলো নামের সাতটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মীর্জা ইসমাইল হুশিয়ারি দিয়ে বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাসহ কর্ণফুলী অচল করে দেয়ার কর্মসূচী প্রদান করা হবে। যারা ক্ষমতার ছায়াতলে থেকে দেশের সম্পদ লুট করছে বা সহযোগিতা করছে তাদের মুখোশ উন্মোচন করা হবে।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনের নির্লিপ্ততায় গত ১৫ বছর ধরে দ্রখল হয়ে চলেছে কর্ণফুলী। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত দখলদারদের পক্ষে হাইকোর্টে মামলা লড়েছেন সরকারের মন্ত্রী স ম রেজাউল করিম। তিনি হেরে গেছেন, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত দখলদারদের পক্ষের আইনজীবী ছিলেন আরেক মন্ত্রী ফজলে নূল তাপস, তিনিও হেরে গেছেন, এরপর দখলদারদের পক্ষে মামলার দায়িত্ব নেন ঢাকার সাংসদ রহমত উল্লাহর জামাতা সাইয়েদ রাজা। তিনিও হেরে গেছেন। বর্তমানে দখলদারদের পক্ষে মামলা লড়ছেন বার কাউন্সিল সভাপতি মাহাবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারী। তারাও ইতোমধ্যে হেরে গেছেন। আদেশ চট্টগ্রামবাসীর পক্ষে এসেছে, নগরবাসীর পক্ষে এসেছে।
বক্তারা বলেন, দখলদারদের পক্ষে রাজনৈতিক ক্ষমতাধর আইনজীবীরা মামলা লড়ার কারনে কর্ণফুলী দখল উচ্ছেদ ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত ১৫ বছর দীর্ঘতর হয়েছে। দখলদারগণ একই বিষয়ে পর পর পাঁচটি রিট মামলা করেছে। সব কয়টি মামলার রায় দখলদারদের বিপক্ষে গেলেও বর্তমান অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্লিপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ ফোরাম নামের তিন সংগঠন গত ২ নভেম্বর এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে কর্ণফুলী উচ্ছেদের আবেদন করেছে। কিন্তু আজকে পর্যন্ত জেলা প্রশাসন থেকে উচ্ছেদের কোন উদ্যোগ নেয়া হয়নি।
বক্তারা বলেন, বর্তমানে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আইনী প্রতিবন্ধকতা নাই। অতি দ্রুত কর্ণফুলীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্ট ঘোষিত জীবন্ত সত্ত্বা হিসাবে কর্ণফুলীর প্রবাহধারা স্বাভাবিকভাবে অব্যাহত রাখার ব্যবস্থা করা না হলে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বিরুদ্ধে রিট পিটিশন নম্বর ৬৩০৬/২০১০ এ প্রদত্ত আদেশ অমান্য করার অভিযোগে আদালত অবমাননা (কনটেম্পট অফ কোর্ট) মামলা দায়ের করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান, গণ সংহতি আন্দোলনের নেতা ও পরিবেশ সংগঠক মারুফ হাসান রুমি, ভোরের আলো’র প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম খান, গ্রিন ফিংগার্স কো ফাউন্ডার আবু সুফিয়ান, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট সংকেত দেব, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এ পেয়ার আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক লোকমান দয়াল, বেলার নেটওয়ার্ক মেম্বার রেজাউল করিম রাজা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : 08:59:00 pm, Sunday, 9 November 2025