Dhaka , Friday, 20 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:26 pm, Wednesday, 11 August 2021
  • 309 বার পড়া হয়েছে

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।

বাহার উদ্দিন বাহার ওরফে মাটি বাহার। ছিলেন বাসার দারোয়ান সেখান থেকে হয়ে গেলেন চট্টগ্রামের বায়োজিদ এলাকার কিং! একসময় ছিলেন বিএনপি ক্যাডার, এখন যুবলীগের প্রভাবশালী নেতা। হঠাৎ প্রভাবশালী নেতা বনে যাওয়া কে এই বাহার?

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা মোঃ লাল মিয়ার ছেলে বাহার উদ্দিন বাহার ছিলেন চট্টগ্রাম বায়েজিদ চৌধুরী নগর হাসান সাহেবের খামার বাড়ির দারোয়ান। আগে এই খামার বাড়ীর দারোয়ান ছিল তার বাবা লাল মিয়া। বাবা মারা যাওয়ার পর পৈতৃকসূত্রে ওই দারোয়ানের দায়িত্বটি পেয়েছিলেন তার ছেলে বাহার।

দায়িত্ব পেয়েই বাহার বায়েজিদ থানা এলাকায় সরকারি পাহাড় দখল করে মাটি বিক্রি শুরু করে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে সে সরকারি পাহাড় দখল করে বিভিন্ন ব্যাক্তির কাছে পাহাড়ের দখলস্বত্ব বিক্রি করে দুই হাতে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ব্যবসা টিকিয়ে রাখতে রাজনৈতিক ঢাল ব্যবহার করতে রাতারাতি বনে গেলেন জালালাবাদ যুবলীগের প্রভাবশালী নেতা বিএনপির এই ক্যাডার।

যুবলীগের নেতা সেজেই বাহার শুরু করে বায়োজিদ এলাকায় আধিপত্য বিস্তার। গড়ে তোলেন পুলিশের সোর্স আনোয়ার, সন্ত্রাসী মিঠু, বোম আলম, বাদলের ভাই লিটন, শাহজাহান, সোর্স আনোয়ারের ভাই আবু, বোনের জামাই মঈনুদ্দিন, ভাগিনা বাবলু এবং তার প্রধান সহযোগি শুক্কুরকে নিয়ে বিশাল সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপ দিয়ে বায়োজিদ এলাকার মাদক ব্যবসা, আধিপাত্য বিস্তার, ছিনতাই সবকিছুতেই নিয়ন্ত্রণ করে মাটি বাহার।

সূত্র জানায়, নগরীর বায়েজিদ এলাকায় নির্বিচারে পাহাড় কাটছে বাহার ও তার সিন্ডিকেট। আবার পাহাড় নিজের দখলে রাখতে গড়ে তুলেছে কিশোর গ্যাংদের দিয়ে আরেকটি সন্ত্রাসী বাহিনীও। এই বাহিনীকে ব্যবহার করে বায়েজিদের চৌধুরী নগর-চন্দ্রনগর শ্যামল ছায়াসহ আশপাশের অসংখ্য বড় বড় পাহাড় কেটে কোটি-কোটি টাকার মালিক এখন বাহার উদ্দিন বাহার। বর্তমানে তার রয়েছে বিলাসবহুল বাড়ি ও একাধিক ফ্লট। তবে, তার বিরুদ্ধে পাহাড়কাটা, চাঁদাবাজি, দখলবাজিসহ একাধিক মামলাও রয়েছে।

এদিকে বাংলাদেশের মানচিত্রে বায়েজিদ এলাকাটি পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সন্ত্রাসী বাহারের সিন্ডিকেট দিন-রাত নির্বিচারে পাহাড় কাটার কারণে এলাকাটি বর্তমানে প্রায় পাহাড় শূন্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বায়েজিদ চন্দ্রনগর কিষোয়ান কারখানার পিছনে রয়েছে মাটি বাহারের বহুতল ভবন আবার পাহাড় কেটে করেছেন কয়েকটি প্লট ও ছোট ছোট ভাড়া ঘর। অভিযোগ রয়েছে, বায়েজিদ এলাকায় কেউও কোন বাড়ি-ঘর নির্মাণ করতে গেলে মাটি বাহারকে দিতে হয় মোটা অংকের চাঁদা। সরকারি পাহাড় দখল করে প্লট বাণিজ্য, শিল্প কারখানায় চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েছেন কোটি টাকার মালিক। এখনো বায়েজিদ থানার চন্দ্রনগর, চৌধুরী নগর, শেরশাহ বাংলা বাজার, আকবরশাহ শাপলা আবাসিক, এলাকাসহ অন্তত ২০টি স্থানে চলছে পাহাড়কাটার মহোৎসব।

স্থানীয় লোকজন জানান, পাহাড়ী জমি দখল, পাহাড় কাটা ও প্লট বাণিজ্যে করছেন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রটি।শুধু তাই নয়, এলাকায় জুয়ার আসর, মাদক ব্যবসাসহ সব অপরাধের সাথে জড়িত বাহার উদ্দীন বাহার। তার সিন্ডিকেটের হাতে জিম্মি এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তার রয়েছে বিশাল কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ ও চাঁদাবাজ গ্রুপ।

পাহাড় কাটার বিষয়ে জানতে মাটি বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার বিরুদ্ধে আমার দলের লোকজন পায়দা লুটতে অপপ্রচার চালাচ্ছে, আমি যে পাহাড় কাটি তার কোন প্রমাণ কারো কাছে নেই।’

গত সোমবার পরিবেশ অধিদপ্তর সরেজমিন ঘটনাস্থলে গেলে পাহাড় কাটার ভয়াবহ চিত্র দেখতে পায় এবং পাহাড় কাটার অপরাধে ১০ জনকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদপ্তরের এক উপ পরিচালক বলেন, ‘গত ১৭/১২/২০২০ তারিখে চৌধুরী নগর এলাকায় পাহাড় কাটার দায়ে বাহার উদ্দিন বাহারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে বাহার সহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে চট্টগ্রাম আদালতে চলমান আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

আপডেট সময় : 08:33:26 pm, Wednesday, 11 August 2021