Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

ঘেরবাড়ি লুট করিনি, মাস্তান পুষিনি-সিটি মেয়র আব্দুল খালেক

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:48 pm, Saturday, 12 March 2022
  • 309 বার পড়া হয়েছে

ঘেরবাড়ি লুট করিনি, মাস্তান পুষিনি-সিটি মেয়র আব্দুল খালেক

মোঃ রুবেল খান,

মোংলা বাগেরহাট।।

‘রাজনৈতিক জীবনে কোনদিন ঘেরবাড়ি লুট করিনি, কোনদিন মাস্তান পুষিনি’। এই দিন দিন নয়, সামনে আরও দিন আছে। দলের যারা ক্ষতি করেছেন তাদের বয়কট করবেন। এমন মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মোংলা-রামপাল
আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় মোংলায় স্থানীয় আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনার। দলের স্থানীয় বিদ্রোহী নাকি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন তা নিয়ে নতুন রহস্যের সৃষ্টিহয়েছে।

দীর্ঘ প্রায় এক বছর পর তিনি মোংলায় আসেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছাস্বিত নেতাকর্মিরা। পরে নেতাকর্মিদের সাথে কুশল বিনিময় শেষে কর্মিসভায় যোগ দেন তিনি।

মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর আপনাদের সময় দিতে পারিনি। এখন হয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে এসেছি। নতুন করে কার্যক্রম শুরু করতে হবে। ২০২৩ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মিদের শক্তিশালী করতে হবে। কারণ প্রতিপক্ষ জামায়াত-বিএনপিসহ অন্যান্য কিছু দল গোপনে এক হয়ে গেছে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্নয়নমূলক কর্মকান্ড বাধাগ্রস্থ করছেন।

এসময় দলের স্থানীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এইপর্যন্ত মোংলা-রামপাল আসন আ’লীগের দখলে। এই আসন ধরে রাখতে দলের মধ্যে দ্বিধাদন্ধ রাখবেন না, সবাই এক হয়ে কাজ করবেন। কোন নেতাকে আমি একা
বানাইনি, তৃনমূলের মতামত নিয়ে নেতা বানিয়েছি। রাজনৈতিক জীবনে কোনদিন ঘেরবাড়ি লুট করিনি, কোনদিন মাস্তান পুষিনি। এখন অনেক কথা শুনি। সামনে এসে কথা বলার সহস হয়নি কোনদিন, এখন সেসব লোক এসব কথা বলেন। বেশি বারাবাড়ি ভালোনা, অনেক বেড়েছেন এখন থেমে যান। দলের যে ক্ষতি করতে চান (!) এই দিন দিন নয় সামনে আরও দিন আছে বলেও হুশিয়ারী দেন খুলনা মহানগর আ’লীগের এই সভাপতি। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছেন তাদের সাথে কোনও আপস হবেনা বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আরও বক্তৃতা দেন-স্থানীয় সাংসদ ও বন,পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী খুলনা সিটি মেয়র খালেক পত্নী বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ প্রমুখ।

পরে মোংলা সরকারি কলেজ’র আয়োজনে অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার’র সভাপতিত্বে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খুলনা সিটি কর্পোরেশন’র মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এসময় অন্যানদের মাধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল ও থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ঘেরবাড়ি লুট করিনি, মাস্তান পুষিনি-সিটি মেয়র আব্দুল খালেক

আপডেট সময় : 11:47:48 pm, Saturday, 12 March 2022