তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের গাজীপুর পীর শাহবাজ সর্ট পিস ক্রেকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে উপজেলার গাজীপুর খান বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর পীর শাহবাজ সর্ট পিস ক্রেকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম,স্থানীয় ওয়ার্ড সদস্য রমজান ব্যাপারী,উপজেলা যুবলীগের সদস্য রাশেদ ফরাজি,উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক আরিফ খান,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বার,রমজানসহ খেলা প্রেমিরা। ১০ ওভারের খেলায় অংশ গ্রহণ করে উত্তর শ্রী নারায়ণকান্দি একাদশ বনাম মিরাশ একাদশ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ।

























