মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর জেলার ৫টি উপজেলায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একদিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
রোববার সকালে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
গাজীপুর সিভিল সার্জন ডা . মো. খায়রুজ্জামান জানান জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড ১টি সিটি করপোর্রেশন ৩টি পৌরসভায় ১৪শ ২৬টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য ২৫৮ জন স্বাস্থ্য সহকারী ৫৬ জন সহকারী পরিদর্শক ৩৫ জন পরিবার কল্যাণ পরিদর্শক এবং ১২ স্বাস্থ্য পরিদর্শক কাজ করবে। এ ছাড়াও ২২২ জন কমিউনিটি হেলথ প্রোভাইডার -সিএইচসিপি- ও টিকাদান কেন্দ্রে কর্মী থাকবে ২ হাজার ৮৫৮ জন। এ সময় উপস্থিত ছিলন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান ও ডা. জাকিয়া সুলতানা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
























