Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে

গাজীপুরে যুবকের মরদেহের খন্ডিত ছয় টুকরো উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:51:19 pm, Sunday, 2 October 2022
  • 228 বার পড়া হয়েছে

গাজীপুরে যুবকের মরদেহের খন্ডিত ছয় টুকরো উদ্ধার করেছে পুলিশ

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাতপরিচয় হিসেবে যে যুবকের মরদেহের তিন অংশের দুই হাত ও কোমর থেকে উরু উদ্ধার করা হয়েছিল, ওই মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। পাশাপাশি মিলেছে যুবকের পরিচয়ও। নিহত যুবক কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে সবুজ বার্নার্ ঘোষাল (৩২)। তিনি পানজোড়া এলাকার পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে ও কারখানা সংলগ্ন ডোবায় শনিবার সকালে কোমর থেকে উরু ও দুটি বিচ্ছিন্ন হাতসহ মরদেহের তিনটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দিনব্যাপী আশেপাশের এলাকা থেকে মরদেহের আরও চার টুকরা উদ্ধার করা হয়। তবে এখনো পায়ের এক অংশের সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া প্রতিটির টুকরার একটি থেকে কমপক্ষে আধা কিলোমিটার দূরে আরেকটি ফেলে রাখা হয়। কোনোটা পুকুরের পাড়ে, কোনোটি পাওয়া গেছে ডাঙ্গায় ও ঝোপঝাড়ে। সব মিলিয়ে মরদেহের সাতটি টুকরা উদ্ধার করা হয়েছে। বিকেলে মুখমণ্ডল উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।

নিহতের বাবা অমুল্য বার্নাড ঘোষাল জানান, গত ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে সবুজ বার্নার্ড পূর্বাচল অ্যাপারেল লিমিটেড থেকে বের হন। এরপর তিনি আর কারখানায় বা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় গত বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের খন্ডিত বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা

গাজীপুরে যুবকের মরদেহের খন্ডিত ছয় টুকরো উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : 11:51:19 pm, Sunday, 2 October 2022