Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

গাজীপুরে ভাইকে গাছে বেঁধে কিশোরী বোনকে দলবদ্ধ ধর্ষণ – আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় : 09:58:11 pm, Sunday, 23 October 2022
  • 177 বার পড়া হয়েছে

গাজীপুরে ভাইকে গাছে বেঁধে কিশোরী বোনকে দলবদ্ধ ধর্ষণ - আটক ২

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
শুক্রবার গাজীপুর মহানগর সদর থানার দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলেন গাজীপুর মহানগর বাসন থানার বাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।

পুলিশ ও স্হানীয়রা জানান, শুক্রবার দুপুরে ৪-৫ যুবক মহানগরীর টেকনগপাড়া এলাকার রাস্তা থেকে এক কিশোরী (১৬) ও তার ছোটভাইকে তুলে পার্শ্ববর্তী দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন যুবকরা।
যুবকদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী আসাদ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনার পর যুবকরা পালিয়ে যাওয়ার সময় জসিম ও মনির নামের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী। এ সময় নাসিম ও জাহেদুলসহ অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ধর্ষণের শিকার কিশোরীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়। সে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে। শুক্রবার সকালে ছোটভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত)মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম ও আটকরা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। ভিকটিমের মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

গাজীপুরে ভাইকে গাছে বেঁধে কিশোরী বোনকে দলবদ্ধ ধর্ষণ – আটক ২

আপডেট সময় : 09:58:11 pm, Sunday, 23 October 2022