Dhaka , Monday, 2 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের  বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:10:30 am, Thursday, 28 December 2023
  • 309 বার পড়া হয়েছে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের  বিক্ষোভ।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা  বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে টঙ্গী ভাদাম এলাকায় ক্রসলাইন নীট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের আধা ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও অবরোধের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।
কারখানার শ্রমিকেরা জানান, ক্রসলাইন নীট ফেব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রায় ১৫০০  দুই ইউনিটে শ্রমিকরা  কাজ করেন।  গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে ইউনিট  ১  এর প্রায় ৭০০  শ্রমিক। বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কারখানার অপারেটর সাবিনা ইয়াসমিন ও হোসনেআরা বলেন,  গত দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানার কর্তৃপক্ষ। আমরা কিভাবে বাঁচতে পারি ? তাই আজ সকল  শ্রমিকরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি। এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান , বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেছে। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের  বিক্ষোভ।।

আপডেট সময় : 09:10:30 am, Thursday, 28 December 2023