মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়কে উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।পরে যানচলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান , তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























