Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

গাজীপুরে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করলেন নেদার‌ল্যান্ডসের কূটনীতিক

  • Reporter Name
  • আপডেট সময় : 10:59:55 pm, Saturday, 5 February 2022
  • 613 বার পড়া হয়েছে

গাজীপুরে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করলেন নেদার‌ল্যান্ডসের কূটনীতিক

মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি ।।

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে নেদার‌ল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন পাওলা রোস সিনডেলার টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেছেন। শুক্রবার টিউলিপের বাগান পরিদর্শন শেষে পাওলা রোস সিনডেলার বলেন, তিনি এ দেশে ফুলটি দেখে মুগ্ধ। মোবাইলে ফুলের ছবি তুলেছেন। এই টিউলিপের বাগানে এসে তাঁর মনে হয়েছে নেদারল্যান্ডসের কোনো এলাকা।

মুগ্ধ হওয়ার মতো সৌন্দর্যের ফুল টিউলিপ। সাধারণত পৃথিবীর শীতল দেশগুলোতে এ ফুল বেশি চাষ হয়। আমাদের দেশে এই ফুলের বেশ চাহিদা থাকায় এখন তা বিদেশ থেকে আনা হচ্ছে। নেদারল্যান্ডস আর কাশ্মীরে ব্যাপকভাবে চাষ হওয়া সেই টিউলিপ ফুল শিল্প অধ্যুষিত গাজীপুরে বাণিজ্যিকভাবে ফুটিয়েছেন একজন সফল ফুলচাষি। এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ ও ভীষণ আগ্রহী হচ্ছেন এলাকাবাসী। এসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমি মানুষ। শুধু তাই নয়, ফুলের জগতে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে এই টিউলিপ ফুল। লিলি, জারবেরা, চায়না গোলাপসহ নানা ধরনের ফুলের সঙ্গে নতুন করে বাণিজ্যিকভিত্তিক এই টিউলিপ ফুল চাষে দেলোয়ার হোসেন যে স্বপ্ন দেখালেন, তা অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

টিউলিপের বাগানের উদ্যোক্তা দম্পতিকে সিনডেলার জানিয়েছেন, তাঁর দেশ থেকে টিউলিপ বাল্ব আমদানির ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন। আমদানির প্রক্রিয়া যতটা সম্ভব সহজ করার জন্য তাঁর সহযোগিতা থাকবে। নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের। এ দেশের মাটিতে টিউলিপের চাষ নেদারল্যান্ডস-বাংলাদেশ আন্তসম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। টিউলিপ ফুল চাষের উদ্যোক্তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ করার জন্য তাঁর দেশের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে।

শ্রীপুরে ২২ হাজার টিউলিপ ফুলের চারা নিয়ে বাগান করেছেন দেলোয়ার হোসেন-সেলিনা হোসেন উদ্যোক্তা দম্পতি। এটি তাঁদের তৃতীয়বারের মতো টিউলিপের চাষ প্রকল্প। এর আগে ২০২০ সালে তাঁরা প্রথমবারের মতো টিউলিপের চাষে সফলতা দেখিয়েছিলেন। ১২ বছর ধরে বিভিন্ন ধরনের ফুল উৎপাদন করে সেগুলো পাইকারি বিক্রি করছেন এই দম্পতি। ফুলের বীজ কিনতে নেদারল্যান্ডসে গিয়ে দেলোয়ার হোসেন টিউলিপের ফুল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং এই ফুল চাষে উদ্বুদ্ধ হন। কৃষিতে সাফল্যের স্বীকৃতি স্বরূপ দেলোয়ার হোসেন ২০১৭ সালে অর্জন করেছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।

উদ্যোক্তা সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে টিউলিপ চাষ একদমই নতুন। গত দুই মৌসুমে তাঁদের টিউলিপ ফুল পরিদর্শনে এসেছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা। তাঁরা সবাই এই ফুল দেখে মুগ্ধ হয়েছেন। এ বছর ফুল দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেছেন।

উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, টিউলিপ ফুল দেশজুড়ে সম্প্রসারণের জন্য তাঁরা কাজ করছেন। এ বছর ৭০ হাজার টিউলিপ বাল্ব আমদানি করেছেন তাঁরা। এর মধ্যে ২২ হাজার বাল্ব নিজেরা জমিতে বুনেছেন। বাকি বাল্বগুলোর কিছু পাঠানো হয়েছে তেঁতুলিয়ার কয়েকটি বাগানে। আর কিছু গেছে রাজশাহীর গদখালীতে। এসব প্রকল্প দেখভালের দায়িত্বও তাঁর ওপর। তিনি মনে করেন, একসময় ফুলটি দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে। সে জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করলেন নেদার‌ল্যান্ডসের কূটনীতিক

আপডেট সময় : 10:59:55 pm, Saturday, 5 February 2022