
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির উপর ঝলসে যায় দুই বিদ্যুৎকর্মির শরীর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ব্যাংকের মাঠ বস্তি এলাকায় এ দৃূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুতের কাজ শেষে প্রথমে তিনজন খুঁটি থেকে নেমে যান। পরে কন্ট্রোল রুমকে জানালে বিদ্যুতের লাইন সরবরাহ চালু হয়। পরে কিছু কাজ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ অবস্থায় দুজন খুঁটির উপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্টে তারের সঙ্গে ঝুলতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ নিশ্চিত করে বলেন , খুঁটিতে উঠে দুই বিদ্যুৎকর্মি আহত হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মিদের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

























