
পলাশ হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাছের ঘেরে ট্রাক্টর দিয়ে চাষা করায় প্রায় ৫লাখ
টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা ৬টায় রতনদীতালতলী
ইউনিয়নের ০৭নং ওয়ার্ড চাঁন্দের হাওলা গ্রামের ফোরকান চৌকিদারের মাছের
ঘেরে এ ঘটনা ঘটে। রবিবার রাতেই ফোরকান চৌকিদার বাদী হয়ে গলাচিপা
থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত একবছর
পূর্বে চাঁন্দের হাওলা গ্রামের মৃত কাদের হাওলাদারে পুত্র মো. মুজাম্মেল হাওলাদারের
কাছ থেকে ফোরকান চৌকিদার দুই একর জমি ৫০ হাজার টাকায় কটকবলা (বন্ধক)
রাখেন।
বন্ধক রাখার পর থেকেই ওই জায়গায় তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে
আসছেন।
গত ৭আগস্ট রবিবার আনুমানিক সন্ধ্যা ছয়টায় ওই ঘেরে সুন্দর আলী
খা জোর পূর্বক ট্রেক্টর দিয়ে হাল চাষ করেন।
এতে ফোরকান চৌকিদারে ঘেরে চাষ
করা বিভিন্ন প্রজাতির (রুই, কাতল, সিলভারকাপ, গ্রাসকাপ ও গলদা চিংরি)
প্রায় ৫লাখ টাকার মাছ মারা যায়।
এবিষয় গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম
জানায়, আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























