Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে ছিলেন- তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:27 pm, Tuesday, 22 April 2025
  • 110 বার পড়া হয়েছে

গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে ছিলেন- তারেক রহমান

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে ছিলেন। অর্থ ও চিকিৎসার অভাবে অনেক কষ্টে জীবনযাপন করেছেন তারা। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির কাছে সুযোগ ছিল তাই এমন অনেক সংস্কৃতিকর্মীকে সহযোগিতা করা হয়েছে।  বিএনপির সামগ্রিক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে আমরা আমাদের কৃষ্টিকালচারকে এগিয়ে নিয়ে যাবো।

মঙ্গলবার -২২ এপ্রিল- বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।   

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মশালার সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এ্যানী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি, কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন “বাংলাদেশ যদিও আয়তনের দিক থেকে বড় নয় কিন্তু জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়। লালমনিরহাটের যেমন একটি সাহিত্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রামের, চট্টগ্রামের, কুষ্টিয়ার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টিকালচার রয়েছে। প্রতিটি অঞ্চলের আলাদা-আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে দেশীয় কৃষ্টি কালচারকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “জনগণের সমর্থনে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে  প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কালচারাল ও খেলাধুলার বিষয় থাকবে। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে এইসব কার্যক্রমে যুক্ত যেন থাকে এটা নিশ্চিত করা হবে। এর ফলে তাদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমনই শারীরিক বিকাশও ঘটবে।”

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারী জেলা জাসাস সভাপতি সামসুদ্দোহা বাবু বলেন, “এই কর্মশালার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। অনেক কিছু জানতে পেরেছি। এখন আমাদের দলের যে ৩১ দফা রয়েছে তা জনসম্মুখে আমার তুলে ধরবো। এতে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। “

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে ছিলেন- তারেক রহমান

আপডেট সময় : 07:52:27 pm, Tuesday, 22 April 2025