Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

খানা-খন্দে ভরা সুন্দরগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:20 pm, Thursday, 30 June 2022
  • 215 বার পড়া হয়েছে

খানা-খন্দে ভরা সুন্দরগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

সুন্দরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণের পর থেকে মেরামত, সংস্কার, সংরক্ষণের অভাবে বৃষ্টির তোঁড়ে অসংখ্য খানা-খন্দে ভরে উঠেছে। যে কোন মর্হুতে বাঁধটি ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে বাঁধটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গত দুই সপ্তাহের অবিরাম বর্ষনের কারণে বাঁধটি কামারজানি পয়েন্ট হতে পাঁচপীর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া বাঁধটির দুই ধার গড়ে উঠাছে অসংখ্য বসতবাড়ি।

হরিপুর ইউনিয়নের আনোয়ার হোসেন জানান, বর্তমানে বাঁধটির বেহাল দশা। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাঁধটি মেরামত করা হয়নি। সে কারণে বছরের পর বছর বৃষ্টির তোঁড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বড় ধরনের বন্যা ধাক্কা দিলে বাঁধটি ধসে এবং ভেঙে যাবে। যদি কোন কারণে বাঁধটি ভেঙে যায়, তাহলে গাইবান্ধা জেলার ৮২টি ইউনিয়ন পানিতে ডুবে যাবে। বাঁধটি অত্যন্ত বিপদজনক হয়ে পড়েছে। মেরামত এবং সংস্কার একান্ত প্রয়োজন।

শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল জানান, গাইবান্ধা সদরের কামারজানি সুইচ গেট হতে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির অত্যন্ত নাজক অবস্থা। এটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত মোরমত, সংস্কার করা হয়নি। চরের অসংখ্য জমি জিরাত খুঁয়ে যাওয়া পরিবার বাঁধটি দুই ধারে বসতবাড়ি গড়ে তুলেছে। সে কারণে বাঁধটির তার সক্ষমতা হারিয়ে ফেলেছে। বাঁধটি মেরামত অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। যে কোন মহূর্তে বাঁধটি ধসে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, সুন্দরগঞ্জ উপজেলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার । গোটা বাঁধটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বর্তমানে অসংখ্য পয়েন্টে খানা-খন্দে ভরে গেছে। সরেজমিন বাঁধটি পরিদর্শন করে জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে রির্পোট পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে মেরামতে চেষ্টা চলছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান জানান, বাঁধটি আসলেই ঝুঁকিপূর্ণ। বিষয়টি উপরে জানানো হয়েছে। স্থানীয়ভাবে বড় বড় গর্ত সমুহ মেরামত করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, বাঁধটি সংস্কার মেরামত এবং সংরক্ষণের জন্য কয়েক দফা সংসদে আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসু অগ্রগতি হয়নি। বাঁধটি ধসে বা ভেঙে গেলে গাইবান্ধা জেলার ব্যাপক ক্ষতি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

খানা-খন্দে ভরা সুন্দরগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

আপডেট সময় : 07:17:20 pm, Thursday, 30 June 2022