Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠির তিন শিক্ষার্থী বিকেএসপির চূড়ান্ত খেলোয়াড় হিসেবে নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:56:46 pm, Monday, 20 February 2023
  • 157 বার পড়া হয়েছে

ক্ষুদ্র নৃগোষ্ঠির তিন শিক্ষার্থী বিকেএসপির চূড়ান্ত খেলোয়াড় হিসেবে নির্বাচিত

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র ২০২৩ শিক্ষাবর্ষে চূড়ান্ত খেলোয়ার (বালিকা) হিসেবে নির্বাচিত হলেন সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠির দরিদ্র পরিবারের তিন শিক্ষার্থী।

গতকাল বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ মিজানুর রহমান (পিএসসি) স্বাক্ষরিত পত্রের চূড়ান্ত তালিকায় তারা নির্বাচিত হন। তালিকায় একই শিক্ষাবর্ষে বালক ২৪ জন ও বালিকা ১০ জনসহ ৩৪ জন রয়েছেন।

বালিকা শাখার চূড়ান্ত তালিকার মেধাক্রমে সিরাজগঞ্জের তাড়াশের নিমগাছির ক্ষিরপোতা গ্রামের অনন্ত চন্দ্র উঁরাও’র মেয়ে অনামিকা রানী উঁরাও চতুর্থ স্থানে। জেলার রায়গঞ্জ উপজেলার সোনাকান্দি শালিয়াগাড়ির গোকুল চন্দ্র মাহাঁতোর মেয়ে তিথি রানী মাহাঁতো রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া রায়গঞ্জের গোতিথা গ্রামের মনিলাল মাহাঁতোর মেয়ে অয়ন্তবালা মাহাঁতো ষষ্ঠতম স্থানে। তাড়াশ বিষমডাঙ্গা বালিকা স্কুল এন্ড কলেজের এই নারী শিক্ষার্থীরা বিকেএসপিতে সপ্তম শ্রেনীতে পড়তেন।

নারী শিক্ষার্থীদের বিকেএসপিতে চূড়ান্ত পর্বে নির্বাচিত হবার বিষয়টি জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্রীড়া একাডেমির সভাপতি সঞ্জিব কুমার মাহাঁতো,সাধারণ সম্পাদক নিরঞ্জন মাহাতো,প্রশিক্ষক গোকুল চন্দ্র মাহাতো এবং তাড়াশের বিষমডাঙ্গা বালিকা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চঞ্চল কুমার মাহাঁতো নিশ্চিত করেছেন।

দরিদ্র পরিবারের মেয়ে সন্তানেরা অনেক বাস্তবতা-বাঁধা বিপত্তি পেরিয়ে এতোদূর আসতে পারায় গর্বিত তাদের অভিবাবকবৃন্দ। জানা গেছে,নারী শিক্ষার্থীর অভিভাবকগণ নিজ নিজ উপায়ে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে এরই মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু করেছেন। তবে এলাকার গর্ব এসকল মেয়েদের উৎসাহ যোগাতে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

ক্ষুদ্র নৃগোষ্ঠির তিন শিক্ষার্থী বিকেএসপির চূড়ান্ত খেলোয়াড় হিসেবে নির্বাচিত

আপডেট সময় : 04:56:46 pm, Monday, 20 February 2023