Dhaka , Monday, 16 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট কবি আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কুড়িগ্রামে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা: লালমনিরহাট থেকে ঘাতক ট্রাক চালক গ্রেফতার কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৩৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যৌথ বাহিনীর হাতে যুবক গ্রেপ্তার নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীয়তপুরে আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির ডিজিটাল নিরাপত্তা ও তৃণমূলের সেতুবন্ধনে এক অনন্য কারিগর ড. জিয়াউদ্দিন হায়দার রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বসতঘর ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট শরীয়তপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, পৌর যুবদল সভাপতিকে আটক করলো সেনাবাহিনী রূপগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তার ইঙ্গিত প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের উদ্যোগে পালিত হলো সুন্দরবন দিবস রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রস্তাবিত মন্ত্রিসভা তালিকায় ধর্ম মন্ত্রী হিসেবে কায়কোবাদ। নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:26 pm, Monday, 16 February 2026
  • 1 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ১৬ ফেব্রুয়ারি, দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মোঃ আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে,১৫ ফেব্রুয়ারি রবিবার, বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আভিযানিক দল উক্ত বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

আপডেট সময় : 04:33:26 pm, Monday, 16 February 2026