Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:19:07 pm, Friday, 12 July 2024
  • 98 বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।
  
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। 
শুক্রবার -১২ জুলাই- বিকাল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল ও সমাবেশ করেন তারা। এসময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীদের  ভাইয়ের বুকে বুলেট কেন- প্রশাসন জবাব চাই- ভয় দেখিয়ে আন্দোলন- বন্ধ করা যাবে না- প্রশাসন ভুয়া- ভুয়া ভুয়া- হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না- ইত্যাদি স্লোগানে বিক্ষোভস্থল মুখর হয়ে ওঠে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন- হামলা-মামলার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বন্ধ করা যাবে না। হামলার পর আন্দোলনে উপস্থিতি আরও বেড়েছে। হলে সিট দেওয়ার লোভ দেখিয়ে অথবা খিচুড়ির প্যাকেটের লোভ দেখিয়ে নয়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। শিক্ষার্থীরা একবার ক্ষিপ্ত হলে তার পরিণাম কি হতে পারে তা আপনাদেরই ভালো জানা। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, আমাদের দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে। অতি দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথের একটি মাটিও ছাড়বো না। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

আপডেট সময় : 03:19:07 pm, Friday, 12 July 2024