
কেরানীগঞ্জ, ঢাকা।।
কেরানীগঞ্জের খোলামোড়া আদর্শ স্কুলের সামনে দুর্বৃত্তকারীর ছুরিকাঘাতে মোঃ নাদিম (১৮)নামের এক কিশোরের চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(০৫ জুলাই)গতরাত সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে মারা যান।
নিহতের বাবা নিজাম উদ্দিন জানান,আমর ছেলে নিউমার্কেট একটি কাপড়ের দোকানে কাজ করেন, দোকান ছুটির পর আমার ছেলে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের খোলামোরা আদর্শ স্কুলের সামনে দুর্বৃত্তকরী তাকে ছুরিকাঘাত করেন,পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে রাত 9 টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে রাত একটার দিকে মারা যান।
তিনি জানান,কারা আমার ছেলেকে মেরেছে এ বিষয়ে আমি কিছু জানি না বা বলতেও পারবোনা এই ঘটনায় আরো একজন ছুরিকাঘাত হয়েছে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,আমাদের বাসা, কেরানীগঞ্জের খোলামুরা আদর্শ স্কুলের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। নিহত,এক ভাই এক বোন সে ছিল সবার মধ্যে বড়।পেশায় নিউমার্কেটে একটি কাপড় দোকানের কর্মচারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে

























