Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার সাভারের জামগড়ায় পুলিশের ক্যাম্প উদ্বোধন, মাদক-সন্ত্রাস রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র সাঁড়াশি অভিযান: সীমান্ত থেকে কসমেটিকস ও মাদকসহ ৯ লাখ টাকার মালামাল উদ্ধার রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা-পিতার-মাতার মানববন্ধন জ্বালানি সংকটে রাজধানীতে তীব্র ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ; বিক্ষোভ হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু দেশে তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে আধুনিক ডিসি পার্ক:- চট্টগ্রাম জেলা প্রশাসক আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে  পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চট্টগ্রামের উন্নয়নে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে:- ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

কৃষকদের ফসলি জমি জোরপূর্বক দখল করে মাছের ঘের করার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:40:23 am, Sunday, 9 June 2024
  • 153 বার পড়া হয়েছে

কৃষকদের ফসলি জমি জোরপূর্বক দখল করে মাছের ঘের করার অভিযোগ।।

মো: আব্দুর রহিম
  
শরীয়তপুর প্রতিনিধি।।
  
শরীয়তপুরের গোসাইরহাটের অন্তত ১০০ জন কৃষকের মরিচ খেত নষ্ট করে মাছের ঘের তৈরির পায়তারা করছে একটি প্রভাবশালী চক্র। ইতোমধ্যে সেখানে ভেকু -এক্সেভেটর- মেশিন দিয়ে জমির মাটি কেটে বাঁধ দেয়া হয়েও গেছে। এদিকে ফসলি জমি হারানোর আশঙ্কায় মাছের ঘের বন্ধ করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। 
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আলী আশ্রাব বেপারী কান্দি এলাকাটি মেঘনা নদীর তীরবর্তী জায়গা। এখানকার মানুষ নদীতে মাছ ধরে ও জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান ফসল মরিচ। ওই এলাকায় ১০০ একর একটি বিশাল ফসলি জমি রয়েছে। যেখানে অন্তত ১০০ টি কৃষক পরিবার মরিচ ও আউস ধান চাষ করেন। প্রতিবছর ওই জমিতে দশ হাজার মণ মরিচ ও পাঁচ হাজার মণ আউস ধান উৎপাদন হয়।
সম্প্রতি সেই জমিতে মাছের ঘের করার উদ্যোগ নেয় স্থানীয় প্রভাবশালী আজিজুল ঢালী ও তার ছেলে মোতালেব ঢালী। ইতোমধ্যে তাঁরা মাছ চাষ করার জন্য কৃষকদের ১০ একর ফসলি জমি দখল নিয়ে রাতের আধারে মাটি কাটা শুরু করেছেন। জমির মাঝখানে মাটি কেটে তৈরি করা হয়েছে বিশাল বাঁধ। বিষয়টি নিয়ে সাধারণ কৃষকরা বাঁধা দিতে গেলে প্রতিনিয়ত মারধরের হুমকি দিয়ে চলছে প্রভাবশালী চক্রটি। 
স্থানীয় কৃষক মেজবাহ উদ্দিন বেপারী বলেন- আইজুল ঢালী আর হের পুতেরা জোর কইরা জমির মাটি কাইট্টা লাইছে। আমরা যে আর চাষবাদ কিছুই করতে পারমু না। আমি যাতে আমার পোলাপান লইয়া এই জমিটা চাষবাস কইরা খাইতে পারি, প্রধানমন্ত্রীর কাছে জমিটার রক্ষা চাই। 
মালেক কাজী নামের এক কৃষক অভিযোগ করে বলেন- আমি আমার জমিতে মরিচ চাষ কইরা আও-বাচ্চা -সন্তান- লইয়া চলি- সংসার চালাই। এই ৫৬ শতক জমি আজিজুল ঢালী দখল করে মাছের ঘের কাটতেছে। আমরা এখন কীভাবে বাঁচমু। আমি আমার জমিতে মাছের ঘের করতে দিমু না। 
মোশাররফ হোসেন নামের স্থানীয় কৃষক বলেন, তারা রাতের আধারে জমিগুলারে দখল নিয়া মাটি কাটতেছে। বাঁধা দিলেও শুনেনা। ঘেরের মাঝখানে কিছু মানুষের জমি দখল নিয়াও নিছে। আর মাটি কেটে বাঁধ দেয়ার ফলে অন্যসব জমিগুলায় বৃষ্টির পানি জমে যাবে। আমরা কিস্তির টাকা ধার দেনা কইরা ফসল করি এখন এই জমিগুলাতে আর ফসল ফলানো যাবেনা। আমরা এর থেকে বাঁচতে চাই। 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোতালেব ঢালী বলেন- আমাদের জমিটি নিচু ও পানি জমে থাকায় ফসল করতে পারিনা। তাই ঘের কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘেরের মাঝখানে যাদের জমি পড়েছে তার প্রথমে ঘের কাটায় রাজি ছিলো- তবে এখন তারা রাজিনা। তাই আপাতত মাটিকাটা বন্ধ রেখেছি। যদি কৃষকরা রাজি হয় তাহলে মাছের ঘের করবো- নয়তো না।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ফসলে জমি কেটে মাছের ঘের করার কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

কৃষকদের ফসলি জমি জোরপূর্বক দখল করে মাছের ঘের করার অভিযোগ।।

আপডেট সময় : 10:40:23 am, Sunday, 9 June 2024