তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
৭ জানুয়ারি-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১-দাউদকান্দি-তিতাস-আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে মনোনয়ন পত্র সংগ্রহ করে দাখিল করলে যাচাই- বাছাইয়ের সময়ের তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু.মুশফিকুর রহমান।
এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেন।আপিলে প্রধান নির্বাচন কমিশন থেকে তাঁর প্রার্থিতা ফিরে না পাওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপিল করেন। মহামান্য হাইকোর্ট কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।হাইকোর্টের দেয়া রায়ের পর গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান কুমিল্লা-১ -দাউদকান্দি-তিতাস- আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে -ঈগল- প্রতীক বরাদ্দ দেয়।এরপর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালত হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন।এরপর থেকেই কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান-ঈগল- প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করছেন।

























