Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

কিভাবে বাংলাদেশে এলো রাক্ষুসে পিরানহা ?

  • Reporter Name
  • আপডেট সময় : 02:46:44 am, Monday, 28 June 2021
  • 385 বার পড়া হয়েছে

কিভাবে বাংলাদেশে এলো রাক্ষুসে পিরানহা ?

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

রাক্ষুসে স্বভাবের কারণে ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। আর ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে গেল শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাওরানবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল আফ্রিকান মাগুর এবং পিরানহা মাছ উদ্ধার করেছে।

আফ্রিকান মাগুর আশির দশকের শুরুতে উৎপাদনের উদ্দেশ্যে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু গবেষণায় এর আগ্রাসী আচরণের বিষয়টি সামনে এলে সরকার মাছটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে পিরানহা মাছ কবে কিভাবে এসেছিল সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য মেলেনি। মাছটি সরকারি ব্যবস্থাপনায় নয়, বরং চোরাই পথে আসতে পারে বলে ধারণা করা হয়।

জানা যায়, থাইল্যান্ড থেকে প্রথম এই মাছ বাংলাদেশে আনা হয় এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে। পরে মাছ চাষিরা মাছগুলো খাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অবরুদ্ধ জলাশয়ে চাষ করা শুরু করে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের ও কুমিল্লার বিভিন্ন অঞ্চলের ডোবা বা পুকুরে পিরানহার উৎপাদন ও চাষ করার অভিযোগ পেয়েছেন তারা। ঢাকার কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে আফ্রিকান মাগুরের চাষ হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ বলছেন, অনেক মাছ চাষিরা না জেনেই এসব মাছ চাষ করছে। তবে সেটা খুবই সীমিত। এসব মাছের উৎপাদন ও বিক্রি বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর তদারকি করা হচ্ছে। আমরা যেখানেই এই মাছ চাষ হতে দেখেছি, সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মাছ চাষিদের আমরা বোঝানোর চেষ্টা করছি তারা যেন এই মাছ চাষ না করেন।

এই মাছগুলোর উৎপাদন ও বিপণন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি, গ্রাম থেকে শহরের মৎস্য অধিদপ্তরের কেন্দ্রগুলো মাঠ পর্যায়ে কাজ করছে। কিন্তু এ বিষয়ে আলাদা কোন কর্তৃপক্ষ নেই। মূলত বাজার নিয়ন্ত্রণে যে সংস্থাগুলো কাজ করে তারাই সব তদারকি করছে।

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রত্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে, যে স্থানগুলো সাধারণ মানুষের দৃষ্টিতে পড়ে না যেমন ব্রিজের নীচে, বদ্ধ জলাশয়ে এই মাছগুলো গোপনে চাষাবাদ হতে পারে। এ বিষয়টি আমরা কঠোর নজরদারির আওতায় নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিষিদ্ধ এই মাছ দুটির উৎপাদন ও বিক্রি নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা হাতে নেয়া হবে। সূত্র: বিবিসি বাংলা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে

কিভাবে বাংলাদেশে এলো রাক্ষুসে পিরানহা ?

আপডেট সময় : 02:46:44 am, Monday, 28 June 2021