Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

কালিয়াকৈরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দখল করে কোচিং বাণিজ্যের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:36:53 pm, Thursday, 4 August 2022
  • 220 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দখল করে কোচিং বাণিজ্যের অভিযোগ

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের কালিয়াকৈরে একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দখল করে কোচিং বাণিজ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষিকা উপজেলার ঢালজোড়া ইউনিয়ড়নের বাঙ্গুরী আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষিকা হিমেল রানী। এদিকে ওই একই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ের কক্ষে ও আশপাশের বিভিন্ন স্থানে কৌশলে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর কোচিং বাণিজ্য সম্পূর্ণ নিষেধ থাকলেও উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাঙ্গুরী আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষিকা হিমেল রানি প্রতিষ্ঠানের ভেতরেই শেখ রাসেল কম্পিউটার ল্যাব দখল করে শিক্ষার্থীদের দলবদ্ধ ভাবে কোচিং করাচ্ছেন। কোচিং ফি বাবদ তিনি প্রতি শিক্ষার্থীর কাছে থেকে আদায় করছেন ৫০০ টাকা। একই প্রতিষ্ঠানের শিক্ষিকা স্মৃতি রানী পাল প্রতিষ্ঠানের একটি শ্রেণি কক্ষে একাধিক বিষয়ে প্রতি মাসে শিক্ষার্থীদের মাথাপিছু ৫০০ টাকা আদায় করছেন কোচিং বাণিজ্য করে। ওই প্রতিষ্ঠানের শিক্ষক রুস্তম আলী ও অমল বাবু নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাহিরে নিয়ে কোচিং বানিজ্য করছেন।
এভাবে কোচিং বাণিজ্যের ফলে একদিকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের প্রতি অনিহার সৃষ্টি হচ্ছে। অপরদিকে শিক্ষকদের চাপে কোচিং এ ভর্তি হয়ে প্রতি মাসে অতিরিক্ত টাকা বেতন দিতে হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে চাইলে তারা কোন কথা বলেননি। তবে কথার এক ফাকে হিমেল রানী বলেন শিক্ষামন্ত্রী কোচিং করানোর অনুমতি দিয়েছেন।
বাগুরী আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরসেদ আলী জানান, শুনেছি ক্লাস শুরুর আগে কোচিং হয়। বিষয়টি আমি দেখব।

কালিয়াকৈরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা জানান, কোচিং বাণিজ্যের বিষয়টি দেখবে প্রধাণ শিক্ষক। তার অনুমতি ছাড়া তো এটা হবে না। তবে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দখল করে কোচিং বাণিজ্য করার বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

কালিয়াকৈরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দখল করে কোচিং বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় : 03:36:53 pm, Thursday, 4 August 2022