
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে আনিস এন্টার প্রাইজ মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে ।
মঙ্গল বার রাত ২.০৬ মিনিটে উপজেলার চন্দ্রা বাসষ্টান্ড এলাকার সোহাগ পল্লী রাস্তা মোড়ে মুদি দোকানে ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল চুরি সংঘটিত হয়।
অভিযোগে জানাযায়, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা ত্রি -মোড় এলাকায় মো. বাদশা মিয়া দীর্ঘ দিন যাবত মুদি ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে তালা দিয়ে বাসায় চলে যাই সাকালে ৮ টার দিকে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে। দোকানে মালামাল এলোমেলো ও পশ্চিম পাশের পিছনে টিনের চালের বেড়ার কাটা অবস্থায় দেখতে পাই।
দোকান মালিক বাদশা মিয়া বলেন, ক্যাশ বাক্সে তালা ভেঙে রক্ষিত নগদ ১১হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট , মোবাইল কার্ড, এমবি কার্ড সহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় রাত ২.০৬ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন যুবক আমার দোকানের টিনের চাল কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া টাকা সিগারেট মোবাইল কার্ড চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বাদশা মিয়া কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) জুয়েল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

























