Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:40 pm, Monday, 5 September 2022
  • 220 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

মো.ইমরান হোসেন,

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরে কালিয়াকৈরে রোববার সন্ধ্যায় ভুল চিকিৎসায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ওই হাসপাতালটি ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। নিহত -আরিফা আক্তার (১৩) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পাটোয়ারী পাড়ার গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে উপজেলার সিনাবহ খন্দকার পাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, আরিফা আক্তার (১৩) তার বাবা-মায়ের সাথে কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়া নওশের আলী বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সকালে ওই স্কুলছাত্রীর মাথা ও পেট ব্যাথা হলে তাকে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ সেবন, ইনজেকশন ও সালাইন দেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. হুসনে আমিন দুলন। কিন্তু তার অবস্থার অবনতি হলে দ্রুত ইসিজি কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই স্কুলছাত্রীর মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত অন্যত্র রেফার্ড করে। কিন্তু বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ওই হাসপাতালটি ঘেরাও করে রাখেন। এসময় ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর দাবী করে ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করতে থাকে জনতা। পরে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা কর্মী ও স্থানীয় মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ জনতাকে ছত্রভঙ্গ করে দেন।

নিহতের দুলাভাই হিমেল হোসেন জানান, সামান্য মাথা ব্যাথা নিয়ে আমার শ্যালিকাকে ওই হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের লোকজন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওষুধ ও সালাইন পুশ করে। হাসপাতালের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের ম্যানেজার মোস্তফা হোসেন জানান, রোগীটা দুর্বল অবস্থায় ভর্তি করা হয়েছিল। এ জন্য সঙ্গে সঙ্গে বিভিন্ন ওষুধ ও স্যালাইন করা হয়। এক পর্যায়ে রোগীটি আরো বেশি অসুস্থ হলে তিনি মারা যান।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ি ( ইনচার্জ) উপ-পরিদর্শক মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : 07:39:40 pm, Monday, 5 September 2022