
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজওয়ার আকরাম ইবনে সাকাপি ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মুরাদ কবীর ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী,চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলীম আল রাজীব প্রমূখ। নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

























