Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু

কালিয়াকৈরে গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ – স্বামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:36:10 pm, Tuesday, 11 October 2022
  • 196 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ - স্বামী গ্রেফতার

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে শিউলি আক্তার (৫৩) নামে এক গৃহবধূর শরীরে তরল জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগে তার স্বামী মেছের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে তাকে কালিয়াকৈর পৌরসভার লতিফপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মেছের আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে সোমবার গাজীপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী মেছের আলী গৃহবধূ শিউলি আক্তারকে বিবাহের পর থেকেই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। মামলার বাদী শফিকুল ইসলাম বিদ্যুৎ জানান, এর আগে আমার বোনের সুখের কথা ভেবে আমার বাবা বিভিন্ন সময় তাকে ২৫ লক্ষ টাকা যৌতুক প্রদান করেছে।এর পরও সে আমার বোনের কাছে আরও টাকা দাবী করে। এক পর্যায়ে টাকা না দেয়ায় স্ত্রী সন্তানদের জোর করে বাসা থেকে বের করে দেয় মেছের আলী। এঘটনায় শিউলি আক্তার বাদী হয়ে গাজীপুর বিজ্ঞ আদালতে একটি সি.আর মামলা করে।আদালতে মামলা দায়েরের পর মেছের আলী ও তার ছোট ভাই নুর ইসলাম (নুরু) মামলা তুলে নেয়ার জন্য শিউলকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনার পর শনিবার সকালে মেছের আলী ও তার ভাই নুরু একটি মোটরসাইকেল যোগে গোয়ালবাথান এলাকায় শিউলির বাবার বাড়ীর পাশে এসে তাকে ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের দাবী করে। এসময় শিউলি মামলা প্রত্যাহার করতে অস্বীকার করলে শিউলির স্বামী মেছের আলী ক্ষুব্ধ হয়ে শিউলির শরীরে তরল জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মেছের আলীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী নুরুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা

কালিয়াকৈরে গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ – স্বামী গ্রেফতার

আপডেট সময় : 04:36:10 pm, Tuesday, 11 October 2022