
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পোশাক কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রাইআন নিট কম্পোজিট লিঃ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই নিয়ে ওই কারখানায় গত একমাসে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটলো বলে কারখানা সূত্রে জানা যায়। একমাসে তিনবার অগ্নিকান্ডের কারণে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায় , উপজেলার চন্দ্রা এলাকায় স্থাপিত নুর গ্রুপের রাইআন কম্পোজিট লিঃ কারখানার তিনতলার তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে টানা দুই ঘন্টা প্রানান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি। তবে গত একমাসে ঐ কারখানায় তিনবার অগ্নিন্ডের ঘটনা ঘটেছে।

























