
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ভারী বর্ষণে পৌর এলাকার বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেপোশাক শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীরা। বাড়িগুলোতে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। শহরের বিভিন্ন স্থান ও আবাসিক এলাকায় বাসা বাড়ির সামনে হাঁটু পানি জমে আছে।
কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখাগেছে, বিশ্বাসপাড়া, তিন নাম্বার গেট, দিঘিরপাড়, হরিণহাঁটি এলাকায় আবাসিক বাসার ভিতরে পানি প্রবেশ করেছে এমতাবস্থায় ভুক্তভোগীরা পড়েছে চরম বিপাকে। বৃষ্টির পানিতে ভিজে অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার জন্য নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা, নদী-খাল দখল ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই চরম দূর্ভোগে পরে কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন স্থানের জনসাধারণ। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চলছে।
হরিনহাটি এলাকার ভুক্তভোগী দেলোয়ার হোসেন, ফজলুল হক, হোসেন মিয়া সহ অন্যান্যরা জানান ঘরের ভিতরে পানি ওঠায় আমরা খুবই ভোগান্তিতে আছি।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, সারাদেশেই এই সমস্যা চলছে, আমাদের পানি যে দিক দিয়ে বের হয় সেদিক দিয়ে বেরও হচ্ছে কোনো বাধাঁও নেই। তবে এতো বেশি বৃষ্টি হয়েছে আবার এদিকে নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে ফলে সহজে পানিগুলো বের হয়ে সারতে পারছে না । আমরা চেষ্টা করতেছে এবং আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য কাজ করছেন। আশা করছি অতি তাড়াতাড়ি পানি চলে যাবে।

























