
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকা থেকে বুধবার রাতে পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের আবু তাহেরের ছেলে রাশেদ মিয়া (২৯), রব বেপারীর ছেলে আনোয়োর হোসেন (২০),উপজেলার রতনপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে সাব্বির হোসেন মুন্না (২০), উপজেলার বউ বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ (২১), জয়নালের ছেলে বাবু(২৪), রাখালিয়াচালা এলাকার আঃ জলিলের ছেলে রিপন হোসেন(২০),আছর উদ্দিনের ছেলে আলামিন(২১)।
পুলিশ জানায়,উপজেলার তেলিরচালা এলাকায় রাত্রি কালিন ডিউটির সময় গোপন সূত্রে সংবাদ আসে উত্তর মৌচাক জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসার পূর্ব পাশে গজারী বনের ভিতরে ১০/১২ জন ডাকাত দেশিয় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি তরবারী, একটি সামুরাই,একটি ছেন দা, একটি রাম দা,একটি ষ্টীলের বাটসহ ধারালো চাকু,নাইলনের রশি। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতজানায়, গার্মেন্টস শ্রমিকদের বেতনের টাকা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, অভিযান চালিয়ে মৌচাক এলাকা থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফদারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

























