Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

কাঁচা বাদাম’পোশাকে *বরিশালের ঈদ বাজারে সরগম

  • Reporter Name
  • আপডেট সময় : 03:55:07 pm, Tuesday, 12 April 2022
  • 189 বার পড়া হয়েছে

কাঁচা বাদাম’পোশাকে *বরিশালের ঈদ বাজারে সরগম

মনির হোসেন,বরিশাল ব্যুরো 

কাঁচা বাদামের খোসা কিংবা বাদামী রঙের পোশাক নয়। এটি কোনো নির্দিষ্ট কোম্পানিরও পোশাক নয়। মূলত ঢাকার পাইকারী ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে এবার পোশাকটির নাম দিয়েছেন কাঁচা বাদাম।
বরিশাল নগরীর বিভিন্ন পোশাক মার্কেট ও শপিংমলগুলোতে ঈদের কেনাকাটায় এবার নারীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে ‘কাঁচা বাদাম’ নামের থ্রি-পিস। অনেক ক্রেতা ভিন্ন ডিজাইনের পোশাক চাওয়ামাত্রই বিক্রেতারাও সামনে এনে দিচ্ছেন কাঁচা বাদাম থ্রি-পিস।
ব্যবসায়ীদের দাবি, কাঁচা বাদাম গানটি অনেক জনপ্রিয় হওয়ায় এক ইউটিউবার এ গানের সাথে নৃত্য করেছিলেন। সেই ইউটিউবার ভিডিওতে যে ডিজাইনের থ্রি-পিস পরেছিলেন, সেভাবেই তৈরি করা হয়েছে কাঁচা বাদাম থ্রি-পিস। এ জনপ্রিয়তার কারণেই এবারের ঈদ বাজারে কাঁচা বাদাম পোশাকটিও জায়গা করে নিচ্ছে ক্রেতাদের মনে।
মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন পোশাক মার্কের ও শপিংমল ঘুরে দেখা গেছে, ক্রমেই জমে উঠতে শুরু করেছে বরিশালের ঈদ বাজার। এরইমধ্যে ঈদের নতুন পোশাক ক্রয়ের জন্য ক্রেতারা ভিড় করছেন নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে। নগরীর চকবাজারের বিপণন বিতানগুলোতে দেখা গেছে, বেশির ভাগ নারী ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেছে ‘কাঁচা বাদাম’ নামের পোশাক। বেচাকেনাও হচ্ছে ভালো।
নগরীর কাঠপট্টি রোডের পাইকারি পোশাক বিক্রেতা মাইনুল ইসলাম বলেন, ‘কাঁচা বাদাম’ যে পোশাকটির নাম দেয়া হয়েছে সেটা আমাদের দেয়া নাম নয়। আমরা ঢাকা থেকে যখন মালামাল ক্রয় করে আনি তখন সেখান থেকেই এই নাম দেয়া হয়। তিনি আরও বলেন, কাঁচা বাদাম থ্রি পিসের নিদিষ্ট কোনো কোম্পানি নেই। এগুলো ভারতীয় পণ্য।
জোনাকী মার্কেটে পোশাক ক্রয় করতে আসা নাবিলা আক্তার বলেন, বেশ কয়েকটি দোকান ঘুরে কাঁচা বাদাম নামের ঈদের একটি মাত্র নতুন পোশাক এসেছে বলে শুনতে পেলাম। তাই আমিও কাঁচা বাদাম নামের থ্রিপিসটি ক্রয় করলাম। তিনি আরও বলেন, থ্রিপিসের নাম কাঁচা বাদাম, শুনতে হাস্যকর লাগলেও ভালো লাগছে পোশাকটি ক্রয় করতে পেরে।
বিক্রেতারা জানিয়েছে, কাঁচা বাদাম নামের থ্রিপিস বাজারে ২৬শ’ থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। লাল, নীল, সবুজ ও গোলাপিসহ ছয়টি রঙের আনা হয়েছে কাঁচা বাদাম থ্রিপিস।
নগরীর স্বদেশী বস্ত্রালয়ের ব্যবস্থাপক গোবিন্দ সাহা বলেন, কাঁচা বাদাম গানটি অনেক জনপ্রিয় হওয়ার পর পোশাক প্রস্তুতকারক কোম্পানি এতে উদ্বুদ্ধ হয়ে ইউটিউবারের পোশাকের ডিজাইনের সাথে মিল রেখে পোশাকটি বাজারে আনে। বাজারে নতুন নামের এ পোশাকটির বেশ চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে অনেক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

কাঁচা বাদাম’পোশাকে *বরিশালের ঈদ বাজারে সরগম

আপডেট সময় : 03:55:07 pm, Tuesday, 12 April 2022