Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

  • Reporter Name
  • আপডেট সময় : 08:28:02 pm, Tuesday, 8 July 2025
  • 77 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি পয়েন্ট থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু।

নিহত ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চারজন বন্ধু মিলে সোমবার কক্সবাজারে ঘুরতে আসেন। আজ সকালে তিনজন সমুদ্রে গোসলে নামলে তারা পানির স্রোতে তলিয়ে যান। তাদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্য দু’জন এখনো নিখোঁজ। ওইদিন সৈকতে না নামায় একজন শিক্ষার্থী অক্ষত অবস্থায় রয়ে যান।

উদ্ধার হওয়া নিহত শিক্ষার্থীর নাম কে এম হাসানুর রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুর পল্লবী দক্ষিণ এ-৭ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—বগুড়া সদরের দক্ষিণ সনসুনিয়া এলাকার অরিত্র হাসান (পিতা: আমিনুল ইসলাম) এবং বগুড়া সদরের নারুলী দক্ষিণ এলাকার আসিফ আহমেদ (পিতা: রফিকুল ইসলাম)।

এ বিষয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু বলেন, “তিনজন পর্যটক সমুদ্রে গোসলে নামেন। পরে স্রোতের টানে তারা নিখোঁজ হন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে যাচ্ছে।”

এদিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, “কয়েকদিন আগে চবি থেকে কক্সবাজারে ঘুরতে আসে চার শিক্ষার্থী। আজ সকালে হিমছড়ি সৈকতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দু’জনকে উদ্ধারে বিশেষ টিম মাঠে কাজ করছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট সময় : 08:28:02 pm, Tuesday, 8 July 2025