
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অদ্য ৭ নভেম্বর ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ভুঁইঘর শিকদার পাম্পের সামনে থেকে শুরু হয়ে সাইনবোর্ড হয়ে পুনরায় ভুঁইঘর আন্ডারপাস পার হয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ অধ্যাপক মামুন মাহমুদ (আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি), মাশিকুল ইসলাম রাজীব (যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি), মোঃ শহিদুল ইসলাম টিটু (সভাপতি, ফতুল্লা থানা বিএনপি), এড. বারী ভুঁইয়া (সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি), মশিউর রহমান রনি (সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা যুবদল), রুহুল আমিন সিকদার (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ মামুনুর রশিদ (প্রচার সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি) সহ ফতুল্লা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০০০-২৫০০ নেতাকর্মী।
র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা বুকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সমাবেশ ও র্যালি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।























