Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি সংগঠনকে সুসংগঠিত করতে এসেছি: গোলাম আজম সৈকত সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:31 pm, Saturday, 6 December 2025
  • 32 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেছেন, আমি আগেও বলেছি—আমি এখানে (ঝালকাঠি – ১ আসনে) এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি। আমি এসেছি সংগঠনকে সুসংগঠিত করতে। আমি ছাত্রদল থেকে উঠে এসেছি—ছাত্র রাজনীতি করে, ত্যাগ-নির্যাতন সহ্য করে আজকের এই অবস্থানে দাঁড়িয়েছি। আমি আমার নেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের জন্য কাজ করছি—আর আপনারাও সেই আদর্শ ধারণ করে কাজ করছেন। আমি শুরু থেকেই আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো—ইনশাআল্লাহ। আমরা যেন কখনো সংগঠনকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট না দেই। আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা—সব স্তরে সংগঠনের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে  কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম আজম সৈকত বলেন, ওয়ার্ড থেকে শুরু করে সব পর্যায়ে আমরা সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন—এটাই আমাদের শক্তি। আপনাদের সমর্থন ছাড়া কেউ ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার স্বপ্ন দেখলে—সেটা হবে দুঃস্বপ্নের মতো। কারণ আপনারাই সংগঠনের প্রাণ, আপনারাই শক্তি।আপনারা সংগঠনকে বুকে ধারণ করে আজ পর্যন্ত যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন—সেটাই আমাদের এগিয়ে যাওয়ার মূল ভিত্তি। আপনাদের এই ত্যাগ, ভালোবাসা ও সংগঠনের প্রতি নিষ্ঠাই আমাদের আগামী দিনের সাফল্যের নিশ্চয়তা দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি— আমি আপনাদের পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে—আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসে সাংগঠনিকভাবে আমাদের নেতৃত্ব দিতে পারেন।আমাদের প্রত্যেকের দায়িত্ব—সংগঠনকে সুসংগঠিত করা। আমরা যারা এখানে আছি, সবারই সংগঠনের জন্য ত্যাগ আছে। যদি সেই ত্যাগ না থাকতো, তাহলে আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতে পারতাম না।
দলের সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত—দল যা বলবে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে তা বাস্তবায়ন করবো। কে এমপি হবে, কে মন্ত্রী হবে—এগুলো পরের ব্যাপার। আমরা সবাই বিএনপির মানুষ, তাই দল ও সংগঠনকে শক্তিশালী করাই প্রথম দায়িত্ব। দোয়া মাহফিলে কাঁঠালিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি সংগঠনকে সুসংগঠিত করতে এসেছি: গোলাম আজম সৈকত সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত

আপডেট সময় : 08:25:31 pm, Saturday, 6 December 2025