Dhaka , Saturday, 4 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

একটি ব্রিজ ভাগ্য বদলে দিতে পারে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:01:54 am, Tuesday, 2 July 2024
  • 96 বার পড়া হয়েছে

একটি ব্রিজ ভাগ্য বদলে দিতে পারে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর।।

শিমুল তালুকদার 
সদরপুর -ফরিদপুর- প্রতিনিধি।।
   
ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলার সীমানা সংলগ্ন ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদে একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছেন। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকেরা। সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ নির্মান করা হোক।
এই ইউনিয়নগুলো নদের কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। সরেজমিনে দেখা যায়, এ ব্রিজটি নির্মিত হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ারসার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে এখানকার মানুষ।
বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। উন্নয়নের সোপানে একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দু’টি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।
ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন- এ ব্রিজটি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী -নিক্সন- আমাদেরকে আশ্বস্ত করেছেন। সে হিসেবে আমরা আশাবাদী- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটাবেন এমুনটাই আশা করছেন সদরপুর ও ভাঙ্গা উপজেলার সর্বস্থরের জনসাধারণ। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

একটি ব্রিজ ভাগ্য বদলে দিতে পারে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর।।

আপডেট সময় : 11:01:54 am, Tuesday, 2 July 2024