Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

উল্লাপাড়ায় পানিনিষ্কাশনের পথ বন্ধ – কৃষিজমিতে জলাবদ্ধতা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:38 pm, Thursday, 8 December 2022
  • 154 বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় পানিনিষ্কাশনের পথ বন্ধ - কৃষিজমিতে জলাবদ্ধতা

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শতাধিক কৃষকের জমিতে তিন মাস ধরে পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে এ অঞ্চলের প্রায় ৬০০ বিঘা জমি। কৃষকদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম এসব জমির পানিনিষ্কাশনের একমাত্র জলাধারের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ করেছেন। তাই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় ও ভেটুয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, তিনটি মাঠে পানি জমে আছে। এসব জমিতে রোপণ করা ধান পানিতে ডুবে থাকতে থাকতে পচে গেছে। পুকুরপাড় গ্রামের সাইফুল ইসলামের পাঁচ বিঘা জমিতে রোপণ করেছিলেন আমন। জলাবদ্ধতায় পুরো ধানই পচে গেছে। শর্ষের আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে রয়েছেন শঙ্কায়।
কৃষকেরা বলেন, পূর্ণিমাগাঁতী ইউনিয়নে সারা বছরই ধান, পাট, গম, শর্ষে ও শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। এ ইউনিয়নের পুকুরপাড় ও পূর্ণিমাগাঁতী মৌজার বিস্তীর্ণ ফসলি জমিতে রোপা আমনের পর শীতকালীন সবজি ও শর্ষে উৎপাদন করেন কৃষকেরা। সম্প্রতি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ২০২২-২৩ অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় ছয়বাড়িয়া গ্রামের কোল ঘেঁষে প্রবাহিত জলাধারের মুখ বন্ধ করে মাটির রাস্তা নির্মাণ করেছেন। অপরিকল্পিত ওই রাস্তা নির্মাণে দুটি মৌজার চারটি গ্রামের প্রায় ৬০০ বিঘা ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় কৃষকেরা ইউপি চেয়ারম্যানকে নিষেধ করলেও তা কর্ণপাত করেননি তিনি। পরে গত ১৮ সেপ্টেম্বর উপজেলা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে পানিনিষ্কাশনের জন্য সরু পাইপ বসানো হয়। এতেও কোনো কাজ হয়নি।
কৃষকদের অভিযোগ, যে ছয়বাড়িয়া গ্রামের জন্য এই কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই গ্রামে বিকল্প রাস্তা আগে থেকেই ছিল। তারপরও কেন জলাধারের মুখ বন্ধ করে রাস্তা করা হলো? এ জলাধার দিয়ে তিনটি মাঠের পানি নিষ্কাশিত হয়ে বারখাদি নদীতে যেত।
এ বিষয়ে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন,জলাবদ্ধতা কারণে কৃষকদের ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে রাস্তাটি তৈরির কারণে কারও ফসলের ক্ষতি হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন জানান, জলাধারের মুখ বন্ধ করায় উপজেলার ওই অঞ্চলের বিশাল একটি এলাকায় ইউপি চেয়ারম্যান পানিনিষ্কাশনের একমাত্র জলাধারের মুখটি বন্ধ করে রাস্তা নির্মাণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

উল্লাপাড়ায় পানিনিষ্কাশনের পথ বন্ধ – কৃষিজমিতে জলাবদ্ধতা

আপডেট সময় : 06:57:38 pm, Thursday, 8 December 2022